1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে তরমুজ চাষের জন্য লগ্নি নেওয়া  ১৭০ একর জমি নিয়ে বিরোধ, জোরপূর্বক মাটি কাটার অভিযোগ চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ

মসজিদ নির্মাণে চাঁদাবাজি, চেয়ারম্যানের ছেলে গ্রেফতার

  • প্রকাশিত : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
  • ৩৯৯ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // পুঠিয়ায় মডেল মসজিদ নির্মাণকাজে চাঁদাবাজির অভিযোগে হওয়া মামলায় সাকলায়েন অমি নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সাকলায়েন চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদের ছেলে। মঙ্গলবার রাতে উপজেলার বানেশ্বর বাজারের ট্রাফিক মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালমের ছেলেসহ ৭ জন পুঠিয়া উপজেলা পরিষদের চত্বরে নির্মাণাধীন মডেল মসজিদের ম্যানেজার আনোয়ার হোসেনের কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে।

এ সময় ম্যানেজার আনোয়ার হোসেন চাঁদা দিতে অস্বীকার করলে তাকে অকথ্য ভাষায় গালাগাল ও মারধর শুরু করে। তার পর মাথায় লোহার রড দিয়ে আঘাত করে জখম করে পালিয়ে যায়। পরে সেখানকার শ্রমিকরা উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তার শরীরের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে রামেক হাসপাতালে পাঠানো হয়।

শনিবার ২২ অক্টোবর আনোয়ার হোসেন বাদী হয়ে পুঠিয়া থানায় ৭ জনকে আসামি করে একটি মামলা করেন। সেই মামলায় পুঠিয়া থানা পুলিশ অমিকে গত রাতে গ্রেফতার করেছে।

এ ব্যাপারে পুঠিয়া থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন বলেন, গ্রেফতার আসামিকে বুধবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অপর আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ