1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

তালগাছিয়া মাদরাসার দুইদিন ব্যাপি ৯৬তম বার্ষিক মাহফিলের শেষ দিন আগামীকাল

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২
  • ৩০৮ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদকঃ ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় মাদ্রাসা ইমদাদিয়া খানকাহ আশারাফিয়া তালগাছিয়া মাদরাসার দুইদিন ব্যাপি মাহফিলের শেষ দিন আগামীকাল।

জানাযায়, ৯৬তম বার্ষিক ইসলামি মাহফিলটি মাদরাসা ময়দানে ২৫ ও ২৬ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার তারিখ নির্ধারণ করা হয়। সেনুযায়ী শেষ দিন অর্থাৎ আগামীকাল বুধবার প্রধান অতিথী হিসেবে উপস্থিত থাকবেন বরেণ্য আলেমে দ্বীন, উপমহাদেশের অন্যতম দ্বীনি বিদ্যাপিঠ দারুল উলুম দেওবন্দের উস্তাদুল বুখারী, আল্লামা মুফতি আমিন পালনপুরী।

দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী ও প্রাচীনতম দ্বীনি শিক্ষাকেন্দ্র মাদরাসা ইমদাদিয়া খানকাহ আশরাফীয়া তালগাছিয়া মাদরাসা’র ভারপ্রাপ্ত মুহতামিম মুফতি নূরুল্লাহ আশরাফী এ তথ্য নিশ্চিত করেন।

মুফতী নূরুল্লাহ আশরাফী বলেন, প্রতিবছরের ন্যায় এবারও আল্লামা মুফতি আমিন পালনপুরী বাংলাদেশ সফরে এসেছেন। তালগাছিয়া মাদরাসা’র বার্ষিক ইসলাহী মাহফিলসহ কয়েকটি মাদরাসায় সভা সেমিনারে অংশগ্রহণ করে বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনামূলক নসীহত প্রদান করবেন। আল্লামা মুফতি আমিন পালনপুরীর সফর সুস্থ, সুন্দর ও মোবারকময় কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মুফতী নূরুল্লাহ আশরাফী।

উল্লেখ্য, বরেণ্য আলেমে দ্বীন, উপমহাদেশের অন্যতম দ্বীনি বিদ্যাপিঠ দারুল উলুম দেওবন্দের উস্তাদুল বুখারী, আল্লামা মুফতি আমিন পালনপুরী ৮ দিনের সফরে বাংলাদেশে এসেছেন। তার সফর ঘিরে বাংলাদেশের বিভিন্ন বিভাগের কয়েকটি ইসলামি মহাসম্মেলনে প্রধান অতিথী হিসেবে যোগদান করবেন বলে জানা গেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ