1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন

ঘূর্ণিঝড় ‘সিত্রাং’: জৌলুসহীন পরীমনির জন্মদিন

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২
  • ২৮৭ 0 সংবাদ টি পড়েছেন

বরাবরের মতো এবারো নিজের জন্মদিন উদযাপনের জন্য আয়োজনের কোনো কমতি রাখেননি ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। সোমবার (২৪ অক্টোবর) রাজধানীর বসুন্ধরার আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে সন্ধ্যায় এই নায়িকার জন্মদিনের অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ এর প্রভাবে যথা সময়ে অনুষ্ঠান আয়োজন করা সম্ভব হয়নি। বৃষ্টি বিঘ্নিত দিনেও অভিনেত্রীকে শুভেচ্ছা জানাতে হাজির হোন তার ভক্ত ও শুভাকাক্ষিরা।

পরীমনির মা হওয়ার পর এটাই তার প্রথম জন্মদিন। অভিনেত্রীর ইচ্ছেও ছিলো জাকজমকভাবে দিনটি পালন করবেন। কিন্তু এদিন সকাল থেকেই ঝরছিল বৃষ্টি। সময়ের সঙ্গে সঙ্গে তা বেড়েছে। তবে ঝড়-বৃষ্টির দাপটের পরও জন্মদিন পালনের আয়োজনে কমতি রাখেননি পরী। কিন্তু এবার অন্যান্যবারের মতো উদযাপনের জৌলুসটা ছিল না।

ঢাকায় সিনেমার এই নায়িকার জন্মদিন অনুষ্ঠান সন্ধ্যায় শুরু হওয়ার কথা থাকলেও তা শুরু হয় রাত সাড়ে ১১টায়। সন্তানকে কোলে নিয়ে স্বামী ও নানার সঙ্গে জন্মদিনের কেক কাটেন পরীমণি। কিন্তু অনুষ্ঠানে উপস্থিতি একেবারেই কম ছিল। শুভাকাঙ্ক্ষী যারা হাজির হয়েছিলেন প্রাকৃতিক দুর্যোগ সহ্য করে তাদের নিয়েই জীবনের আরো একটি বছর পার করলেন অভিনেত্রী।

পরীর এবারের জন্মদিনে পুরুষরা পরেছিলেন অ্যাকোয়া রঙের জামা ও ড্রেস কোড হিসেবে মেয়েদের জন্য সাদা রং নির্ধারণ করা ছিলো। রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে পরীমনি হাজির হলে শুভাকাঙ্ক্ষীরা তাকে জন্মদিনের শুভেচ্ছা জানান। মিষ্টি হেসে সেই শুভেচ্ছার জবাব দেন নায়িকা।

এবারের জন্মদিনের বিশেষ আয়োজন ছিল পরী অভিনীত ‘অ্যাডভেঞ্চার সুন্দরবন’ ছবির গান প্রকাশ। গান প্রকাশনার আনুষ্ঠানিকতা শেষে পরীমণি ছেলে রাজ্য, স্বামী শরিফুল রাজ ও নানাকে নিয়ে কাটেন কেক। এরপর চলে আড্ডা, রাতের ভোজন। রাত তখন ২টা পেরিয়ে শেষ হয় এই আয়োজন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ