1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে তরমুজ চাষের জন্য লগ্নি নেওয়া  ১৭০ একর জমি নিয়ে বিরোধ, জোরপূর্বক মাটি কাটার অভিযোগ চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ

‘সারা দেশে ৮০ লাখ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন’

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২
  • ৩৭০ 0 সংবাদ টি পড়েছেন
নিজস্ব প্রতিবেদক // বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, ঘূর্ণিঝড় সিত্রাং-এর ব্যাপক আঘাতে আমাদের বিদ্যুৎ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। ৮০ লাখ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় আছে।

মঙ্গলবার (২৫ অক্টোবর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী।

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে এ তথ্য জানান নসরুল হামিদ। আজ (মঙ্গলবার) বিকেলের মধ্যে ৭০ ভাগ এলাকায় বিদ্যুৎ ফিরবে। কাল (বুধবার) দুপুরের মধ্যে শতভাগ সম্পন্ন হবে। আমাদের কর্মীরা কাজ করছেন। বেশ ক্ষতি হয়েছে। অনেক সাব স্টেশনে পানি উঠেছে। টাকার হিসাবটা আরও পরে জানা যাবে।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, আমাদের ৪ কোটি ৮০ লাখের বেশি গ্রাহক রয়েছে। তার মধ্যে ৮০ লাখের মতো গ্রাহক এখন বিদ্যুৎ বিচ্ছিন্ন আছে। প্রায় দেড় থেকে দুই হাজার পোল ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে হিসাবে এটি খুব বেশি বড় বিষয় নয় বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। গ্রাহকদের যত দ্রুত সম্ভব সংযোগ দেয়ার লক্ষ্য থাকবে আমাদের। বিশেষ করে জরুরি ব্যবস্থা যেমন হাসপাতালে যত দ্রুত সংযোগ দেয়া যায়, সেটাই আমাদের অগ্রাধিকার। এছাড়া খুব বেশি ক্ষতিগ্রস্ত পোলগুলো কীভাবে ইন্সটল করা যায় তা নিয়ে ভাবছি আমরা।

এদিকে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতে উপকূল এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। একইসাথে দেশের আট জেলায় ঝরেছে ১৫ প্রাণ। দেখা দিয়েছে জলোচ্ছ্বাসও।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ