1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

ময়মনসিংহে বিএনপির ৪০০ নেতাকর্মীর নামে পুলিশের মামলা

  • প্রকাশিত : রবিবার, ১৬ অক্টোবর, ২০২২
  • ২৮৭ 0 সংবাদ টি পড়েছেন
নিজস্ব প্রতিবেদক // ময়মনসিংহে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। এতে বিএনপির ২৩ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া মামলায় অজ্ঞাত আরও ৩৫০-৪০০ জনকে আসামি করা হয়েছে।

গতকাল শনিবার দিবাগত রাত ২টার দিকে উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় এ মামলা করেন। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি বলেন, বিএনপির সমাবেশ হয়েছে পলিটেকনিক মাঠে। সেখান থেকে বিএনপির নেতাকর্মীরা মিছিল করে স্টেশন চত্বর এলাকায় আওয়ামী লীগের অবস্থান কর্মসূচিতে হামলা করে। এতে তিন পুলিশ সদস্য ও আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। পুলিশের কাজে বাধাদান, হামলার ঘটনায় মামলা করা হয়েছে। মামলার তদন্ত চলছে।

এর আগে গতকাল শনিবার বিকেলে ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতারা অবস্থান কর্মসূচি করার জন্য শহরের রেলওয়ে স্টেশন কৃষ্ণচূড়া চত্ত্বরে জমায়েত হয়। এতে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলের নেতৃত্বে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা অংশ নেন।

বিকেলের দিকে পলিটেকনিক ইনস্টিটিউটে বিএনপির বিভাগীয় সমাবেশ থেকে কয়েকশো নেতাকর্মী নগরীর বাঘমারা এলাকা দিয়ে যাচ্ছিলেন। তারা রেলওয়ে স্টেশনে প্রবেশের সময় আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে মুখোমুখি হলে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়ায় পুলিশের একজন এসআই ও এক আওয়ামী লীগের নেতা আহত হন। পরে পুলিশ দুপক্ষকে ছত্রভঙ্গ করে দেয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ