1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

মা ইলিশ শিকারের দায়ে ১৬ জেলে কারাগারে

  • প্রকাশিত : বুধবার, ১২ অক্টোবর, ২০২২
  • ২৭২ 0 সংবাদ টি পড়েছেন
বরিশাল প্রতিনিধি // বরিশালের হিজলা উপজেলার মেঘনা ও শাখা নদীতে মা ইলিশ শিকারের দায়ে আটক ১৬ জেলেকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

কারাদণ্ডপ্রাপ্ত জেলেদের আজ বুধবার বেলা সাড়ে ১১টায় বরিশাল কেন্দ্রিয় কারাগারে প্রেরণ করা হয়। এছাড়া আটককৃত ৩ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়। এ সময় ২২ লাখ মিটার জাল ও ১২০ কেজি ইলিশ উদ্ধার করা হয়।

কারাগারে প্রেরণকৃতরা হচ্ছেন, আব্দুর রহমান, আলমগীর সরদার, নিজাম হাওলাদার, শাহাবউদ্দিন হাওলাদার, জাকির হোসেন বেপারী, ইসমাইল সরদার, হুমায়ুন কবির, নাসির দর্জি, নুরনবী বেপারী, দিদার হোসেন আকন, মহসিন সিকদার, সুজন হাওলাদার, নোমান রাঢ়ী, বিপ্লব মাঝি, আবু ছায়েদ মাল ও রিয়াজ বেপারী।

হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাওলাদার বলেন, ইলিশ মা নিধন বন্ধে ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার বিকাল থেকে রাত ১২টা পর্যন্ত মেঘনা এবং এর শাখা নদীতে অভিযান চালিয়ে ১৯ জেলেকে আটক করা হয়। আজ সকালে ১৬ জেলেকে কারাদণ্ড দিয়ে কারাগারে প্রেরণ করা হয়। ৩ জেলের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়। মামলার বাদী হয়েছেন হিজলা নৌ-পুলিশ ফাড়ির পরিদর্শক বিকাশ চন্দ্র দে।

নির্বাহী কর্মকর্তা আরও জানিয়েছেন, উদ্ধারকৃত জাল আগুনে পুড়ে ধ্বংস এবং ইলিশ হতদরিদ্রদের মাছে বিতরণ করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ