1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৬ গরুর মৃত্যু, শোকে পাথর খামারি

  • প্রকাশিত : রবিবার, ২৪ এপ্রিল, ২০২২
  • ২৭১ 0 সংবাদ টি পড়েছেন
কুমিল্লা প্রতিনিধি // কুমিল্লার মুরাদনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক খামারির ৬টি গরু মারা গেছে। এ ঘটনায় আরও ৫টি গরুসহ মালিক শফিক আহত হন।

রোববার দিবাগত রাত ১টায় উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন কালিপুরা গ্রামে শফিক মিয়ার গোয়াল ঘরে এই দুর্ঘটনা ঘটে।

বিদ্যুতের তার ঘরের চালায় লেগ শর্ট সার্কিট থেকে বিদ্যুতায়িত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

খামারি শফিক জানান, রাত ১১টায় গরুগুলোকে খাবার দিয়ে আমি ঘুমাতে যাই। রাত প্রায় ১টায় গরুর ছোটা ছুটি শব্দে আমার ঘুম ভাঙে। তখন গোয়াল ঘরে দরজায় হাত স্পর্শ করেতই শক খেয়ে মাটিতে আছড়ে পড়ি। তাৎক্ষনিক উঠে ঘরের মেইন সুইচ বন্ধ করে গোয়াল ঘরে গিয়ে দেখি ৬টি গরু মারা গেছে। আর বাকী ৫টি গরু অসুস্থ হয়ে পড়ে আছে।

স্থানীয় মতিউর রহমান বলেন, খামারি শফিক স্বাবলম্বী হওয়ার আশায় একটা গরু থেকে ১১টা গরু করেন। সকালে গরুর খামারে কাজ করেন তারপর অটোরিকশা নিয়ে বেরিয়ে পড়েন। দুপুরে এসে গরুর খাবার দিয়ে আবার চলে যান। এভাবে একটি গরুর খামার করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখেন। বৈদ্যুতিক শকে তার খামারের ছয়টি গরু মরে সে এখন শোকে মুহ্যমান।

মুরাদনগর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আলী বলেন, আমি ঘটনাস্থলে যাচ্ছি। সেখানে গিয়ে আহত গরুগুলোকে চিকিৎসা দেয়া হবে। খামারির ৬টি গরু মারা যাওয়ার বিষয়টি জেলায় সিনিয়র প্রাণি সম্পদ কর্মকর্তাকে অবহিত করব।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ