1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

২৬ এপ্রিল ঢাকাসহ সব মহানগরে বিএনপির সমাবেশ

  • প্রকাশিত : শনিবার, ২৩ এপ্রিল, ২০২২
  • ৩২৫ 0 সংবাদ টি পড়েছেন
নিজস্ব প্রতিবেদক // নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী ও ছাত্র সংঘর্ষের ঘটনায় দলের থানার সাবেক সভাপতি অ্যাডভোকেট মকবুল হোসেনের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ঢাকাসহ সারা দেশে মহানগরগুলোতে আগামী ২৬ এপ্রিল প্রতিবাদ সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আজ শনিবার গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির এই সিদ্ধান্তের কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় হেলমেটধারী প্রকৃত সন্ত্রাসীদের গ্রেপ্তার না করে বিএনপি নেতা মকবুল হোসেনকে গ্রেপ্তার এবং ২৪ জন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতার নাম উল্লেখ করে প্রায় ১২শ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আমরা এই মিথ্যা মামলা দায়েরের তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করছি।

এ সময় নিউমার্কেটের ঘটনার প্রকৃত সত্য উদঘাটনের জন্য একটি তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হবে বলেও জানান ফখরুল।

গত সোম ও মঙ্গলবার ঢাকা কলেজের ছাত্রদের সঙ্গে নিউমার্কেটের এলাকায় রক্তক্ষয়ী সংঘর্ষের মামলায় বিএনপির স্থানীয় নেতা অ্যাডভোকেট মকবুল হোসেনকে শুক্রবার রাতে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করে।

শুক্রবার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে দলের স্থায়ী কমিটির ভার্চুয়াল ওই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিএনপি মহাসচিব ছাড়াও ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ