1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

হোটেলের ‘ইফতারি’ খেয়ে ৯ বিচারকসহ অসুস্থ ৩০

  • প্রকাশিত : শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২
  • ২৪৩ 0 সংবাদ টি পড়েছেন
নিজস্ব প্রতিবেদক // পাবনায় একটি অভিজাত হোটেলের ইফতারি খেয়ে জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ৯ বিচারকসহ অন্তত ৩০ জন অসুস্থ হয়ে পড়েছেন। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার রাতে হোটেল মালিকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে রাতেই তাদের কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- শহরের রূপকথা সড়কের কাশমেরী ফুড গার্ডেনের সত্ত্বাধিকারী ও সরকারি এডওয়ার্ড কলেজছাত্র সংসদের সাবেক জিএস হাসানুর রহমান রনি (৪৫), ম্যানেজার সাব্বির হোসেন ও নাজমুস সাদাত মাসুদ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, গত বুধবার সন্ধ্যায় পাবনা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের একজন বিচারকের বিদায় অনুষ্ঠান উপলক্ষে বিদায় সম্বর্ধনা ও ইফতারের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের অধীনস্থ আদালতের ৯ বিচারক ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ‘কাশমেরী’ নামের শহরের একটি রেস্তোরাঁ থেকে আনা ইফতারি এবং বিরিয়ানি খেয়ে একে একে সবাই অসুস্থ হয়ে পড়েন। গতকাল রাতে তাদের মধ্যে ছয়জনকে পাবনার একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসা ও পরীক্ষা নিরীক্ষা করা হয়।

অন্যরা নিজ নিজ বাসায় চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনায় পাবনা সদর থানায় নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ৩৩ ধারায় মামলা দায়ের ও ওয়ারেন্ট জারি করা হয় বলে জানান পাবনার অতিরিক্ত পুলিশ সুপার।

জানতে চাইলে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জুয়েল জানান, ওয়ারেন্ট প্রাপ্তির পর পুলিশ বৃহস্পতিবার রাতে ওই রেস্টুরেন্ট মালিক, ম্যানেজারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ