1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে তরমুজ চাষের জন্য লগ্নি নেওয়া  ১৭০ একর জমি নিয়ে বিরোধ, জোরপূর্বক মাটি কাটার অভিযোগ চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ

মেহেন্দিগঞ্জ সালাম দেওয়ানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

  • প্রকাশিত : সোমবার, ১১ এপ্রিল, ২০২২
  • ৩২৬ 0 সংবাদ টি পড়েছেন

সোহরাব হোসেন সোহাগ, মেহেন্দিগঞ্জ // মেহেন্দিগঞ্জ উপজেলার দড়িচর খাজুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সালাম দেওয়ানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে পাতারহাট বন্দরের তেমুহনী চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, গত-২২ মার্চ দড়িচর খাজুরিয়া থেকে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সালাম দেওয়ানের নেতৃত্বে নেতাকর্মীরা পাতারহাট বন্দরে আসার পথে পৌরসভার ১নং ওয়ার্ড চরহোগলা গ্রামে পূর্বে থেকে ওতপেতে থাকা কথিত সন্ত্রাসীরা সালাম দেওয়ান সহ নেতাকর্মীদের উপর অতর্কিত হামলা চালায়। তাৎক্ষণিক বিষয়টি মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জকে অবগত করলেও কোন ব্যবস্থা নেয়নি পুলিশ এবং একাধিকবার থানায় অভিযোগ দাখিল করতে গেলে পুলিশ কোন আইনগত ব্যবস্থা গ্রহণ করেনি বলে জানান বক্তারা। অনতিবিলম্বে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে ন্যায় বিচার না পেলে কঠোর কর্মসূচীর ঘোষণা দেন তারা। এসময় মুঠোফোনে বক্তব্য রাখেন বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ। মানববন্ধনে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সুভাষ চন্দ্র সরকার, উপজেলা যুবলীগের সভাপতি ও কাউন্সিলর নাদিম মাহমুদ তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক সুমন ফরাজি, হাবিবুর রহমান খোকন, কৃষক লীগের সভাপতি ওহাব আলী, সাধারণ সম্পাদক রুহুল আমিন পলাশ, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ও কাউন্সিলর মনির জমদ্দার, সাধারণ সম্পাদক বাবুল হাওলাদার, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলী আব্দুল্লাহ দোলন, সাধারণ সম্পাদক রুবেল খন্দকার, আওয়ামী ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ দড়িচর খাজুরিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ