1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

গাজীপুরে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ধর্ষণের মামলা

  • প্রকাশিত : শনিবার, ৯ এপ্রিল, ২০২২
  • ২৫২ 0 সংবাদ টি পড়েছেন
নিজস্ব প্রতিবেদক // ধর্ষণের অভিযোগে গাজীপুরের কালিয়াকৈরে ছাত্রলীগ নেতা এস এম জোবায়ের হিমেলের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী তরুণীর লিখিত অভিযোগ মামলা হিসেবে নথিভুক্ত করা হয়।

কালিয়াকৈর থানার ওসি আকবর আলী খান এ তথ্য নিশ্চিত করে জানান, গত বুধবার থানায় লিখিত অভিযোগ করেছিলেন ওই তরুণী। এরপর ফেসবুক লাইভে এসে তিনি অভিযোগের কথা তুলে ধরেন।

অভিযুক্ত হিমেল কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার মোবারক হোসেনের ছেলে এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি।

তিনি গাজীপুর জেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী বলে নিশ্চিত করেছেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল আলম রবিন।

মামলার নথি থেকে জানা যায়, তিন বছর ধরে ওই তরুণীর সঙ্গে হিমেলের প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের কথা বলে শারীরিক সম্পর্ক করেন হিমেল। কয়েক মাস যাবত বিয়ের জন্য বলা হলে তরুণী ও তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেন হিমেল।

ওসি আকবর আলী খান জানান, ওই তরুণীকে নিরাপত্তার কারণে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আসামিকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ