1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

চড়কাণ্ডে অস্কারে ১০ বছরের জন্য নিষিদ্ধ উইল স্মিথ

  • প্রকাশিত : শনিবার, ৯ এপ্রিল, ২০২২
  • ২৮২ 0 সংবাদ টি পড়েছেন
বিনোদন ডেস্ক // কৌতুকাভিনেতা ক্রিস রককে অস্কার মঞ্চে চড় মারা দায়ে ১০ বছরের জন্য অস্কার থেকে নিষিদ্ধ করা হলো অভিনেতা উইল স্মিথকে।

শুক্রবার স্মিথের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে আলোচনা করতে বৈঠকে বসে ‘অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স’ অস্কার পুরস্কারের আয়োজকরা। ওই বৈঠকেই স্মিথকে এ শাস্তি দেয়া হয়। যদিও স্মিথ তার আচরণের জন্য আগেই ক্ষমা চেয়ে অ্যাকাডেমি থেকে পদত্যাগ করেন।

স্ত্রী জাডা পিঙ্কেটকে নিয়ে রসিকতার মেনে নিতে পারেনি স্মিথ, তারই ‘শাস্তি’ হিসেবেই অস্কারের মঞ্চেই ক্রিসকে চড় মেরেছিলেন তিনি। তার এ আচরণের জন্য ক্রিস ও অস্কার কর্তৃপক্ষের কাছে ক্ষমাও চেয়েছিলেন তিনি। তবে ক্ষমাপ্রার্থনা করেও রেহাই পেলেন না এ বছরের অস্কারজয়ী অভিনেতা। তবে স্মিথকে অস্কারের মঞ্চ থেকে নিষিদ্ধ করা হলেও তার পুরস্কার কেড়ে নেয়া হয়নি।

উল্লেখ্য, অ্যাকাডেমি বোর্ড অব গভর্নরের সদস্য অভিনেতা হুপি গোল্ডবার্গ আগেই জানিয়েছিলেন, চড়-কাণ্ডের ফল স্মিথকে ভুগতে হবে। ওই ঘটনার পর অ্যাকাডেমির বাইরে দুটি বড় প্রযোজনা সংস্থা স্মিথের সঙ্গে তাদের কাজ সাময়িকভাবে বন্ধ করে দেয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ