1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

অবশেষে শিল্পী সমিতির সদস্যপদ ফিরে পেলেন ১০৩ জন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২
  • ৩১২ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // অবশেষে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যপদ ফিরে পেলেন ১০৩ জন। এটি দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ফলেই সম্ভব হয়েছে বলে মনে করছেন পদ ফিরে পাওয়া সদস্যরা।

বুধবার (৬ এপ্রিল) সন্ধ্যায় চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্যদের মিটিংয়ে তাদের সদস্যপদ ফিরে পাওয়ার ঘোষণা দেওয়া হয়।

সে সময় সমিতির মোট ভোটার সংখ্যা ছিল ৬২৪ জন। সেই কমিটি তালিকা থেকে ১৮৪ জনকে ভোটাধিকার বাতিল করে কেবল সহযোগী সদস্য পদে রাখা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন। গণমাধ্যমকে তিনি জানান, আগের কমিটির সিদ্ধান্তে ১৮৪ জন পূর্ণ সদস্যপদ হারিয়েছিলেন।

তাদের মধ্যে ২০ জন মারা গেছেন, ১০৩ জনের পূর্ণ সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছে। বাকি সদস্যদের খোঁজখবর এখনও পাওয়া যায়নি।

এর আগে ২০১৭-১৮ সালের শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনের পর মিশা সওদাগর-জায়েদ খান কমিটি চলচ্চিত্রের অতিরিক্ত শিল্পীদের পূর্ণ সদস্যপদ বাতিল করেছিল।

সে সময় সমিতির মোট ভোটার সংখ্যা ছিল ৬২৪ জন। সেই কমিটি তালিকা থেকে ১৮৪ জনকে ভোটাধিকার বাতিল করে কেবল সহযোগী সদস্য পদে রাখা হয়।

এরপর তাদের মধ্যে থেকে ১৮ জন শিল্পী আদালতের দ্বারস্থ হন। পদ ফিরিয়ে দেওয়ার জন্য আদালতের আদেশ এসেছিল ফেব্রুয়ারি মাসেই।

সেই আদেশের বলেই শিল্পী সমিতির সদস্যদের তালিকায় যুক্ত হলেন পদ হারানো শিল্পীরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ