1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

মাসের শুরুতে রাকুল শেষেও রাকুল

  • প্রকাশিত : সোমবার, ৪ এপ্রিল, ২০২২
  • ২৭০ 0 সংবাদ টি পড়েছেন
বিনোদন ডেস্ক // দিল্লির মেয়ে হলেও রাকুল প্রীত সিং সরাসরি বলিউডে আসেননি। এসেছেন দক্ষিণ ঘুরে। এ পর্যন্ত ৩০টি দক্ষিণী সিনেমায় অভিনয় করেছেন। খোলামেলা স্বভাবের রাকুল বলিউডে প্রথম নাম লেখান ‘ইয়ারিয়া’ সিনেমা দিয়ে। কিন্তু সেই যাত্রা বেশি লম্বা হয়নি। ফের দক্ষিণে নিয়মিত হন।

রাকুল বলেন, ‘দক্ষিণে কয়েকটি সিনেমা করার পর গ্র‌্যাজুয়েশনের জন্য অভিনয়ে বিরতি নিয়েছিলাম। শেষ করে আবার অডিশন দেওয়া শুরু করলাম। তৃতীয় অডিশনে “ইয়ারিয়া” সিনেমায় কাস্ট হলাম। এর মধ্যে দক্ষিণের প্রযোজক, পরিচালকেরা আবার আমার সঙ্গে যোগাযোগ করা শুরু করলেন। “ইয়ারিয়া”র শুটিং শেষ হওয়ার দুই দিন আগেই আমি প্রথম তেলুগু সিনেমা সাইন করি। এরপর ২০১৮-তে “আইয়ারি” নামে আরও একটি হিন্দি সিনেমায় কাজ করেছিলাম। এভাবেই হিন্দি, তেলুগু, তামিল—সবই পাশাপাশি করে যাচ্ছি।’

প্রথম সারির না হলেও বলিউডের এই সময়ের ব্যস্ত অভিনেত্রী রাকুল প্রীত। এ বছর তাঁর মুক্তি প্রতীক্ষিত সাত সিনেমার ছয়টিই বলিউডের। এপ্রিল মাসেই তাঁর মুক্তির খাতায় যোগ হয়েছে দুইটি সিনেমা। ১ এপ্রিল মুক্তি পেয়েছে জন আব্রাহামের বিপরীতে ‘অ্যাটাক’, ২৯ এপ্রিল মুক্তি পাবে অজয় দেবগণের সঙ্গে ‘রানওয়ে ৩৪’।

‘অ্যাটাক’ সিনেমায় ড. সাবার চরিত্রে অভিনয় করেছেন রাকুল প্রীত। অন্যদিকে ‘রানওয়ে ৩৪’ সিনেমাটির নামেই বোঝা যায় বিমানসংশ্লিষ্ট কোনো গল্প। শোনা যাচ্ছে, ২০১৫ সালে জেট এয়ারওয়েজের দোহা থেকে কোচির যাত্রীবোঝাই একটি বিমানের চালক যেভাবে ভয়ংকর প্রতিকূলতার মধ্যেও যাত্রীদের প্রাণ বাঁচিয়েছিলেন, সেই ঘটনা এই সিনেমার মূল বিষয়। ১৪১ জন যাত্রী ও ৮ জন ক্রু মেম্বারসহ ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পড়ে বিমানটি। নির্দিষ্ট বিমানবন্দরে অবতরণ করতে না পারায় পাইলট বিমানটি নিয়ে যান ত্রিবান্দ্রাম বিমানবন্দরে। তবে সেখানেও অপেক্ষা করে ছিল অন্য জটিলতা। কারণ ফুয়েলও তখন প্রায় শেষ। তা সত্ত্বেও বিমানটি ল্যান্ড করাতে পেরেছিলেন চালক। অজয় ও রাকুলকে পাইলটের চরিত্রে দেখা যাবে ‘রানওয়ে ৩৪’ সিনেমায়।

রাকুল সম্পর্কে…

  • বলিউড অভিনেতা ও প্রযোজক জ্যাকি ভাগনানির সঙ্গে প্রেম করছেন রাকুল।
  • বলিউডে তাঁর প্রথম সিনেমা ‘ইয়ারিয়া’ হিট হয়েছিল। প্রথম সিনেমার পর বলিউডে বিরতি।
  • মাঝে মাদকসংশ্লিষ্টতার জন্য ভারতের মাদক নিয়ন্ত্রণ সংস্থা রাকুলকে জিজ্ঞাসাবাদ করে, যা নিয়ে বেশ আলোচনা হয়েছিল সংবাদমাধ্যমে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ