1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

মোদীকে হত্যার ছক, ২০টি শহরে নাশকতার হুমকি

  • প্রকাশিত : শনিবার, ২ এপ্রিল, ২০২২
  • ২৯৯ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যার হুমকি ইমেলের তদন্তে নামল এনআইএ। জাতীয় তদন্ত সংস্থাটি শুক্রবার জানিয়েছিল মোদীকে হত্যার ষড়যন্ত্রের কথা জানিয়ে একটি ই-মেল এসেছে তাদের দফতরে। সেই ইমেলে প্রেরক মোদীকে আরডিএক্স বিস্ফোরণ ঘটিয়ে হত্যার হুমকি দিয়েছে। সেই দেশের ২০টি শহরে নাশকতার পরিকল্পনার কথাও জানিয়েছে। এনআইএ জানিয়েছে ওই ইমেলের প্রেরকের পরিচয় জানতে আইপি অ্যাড্রেসের খোঁজ শুরু করে দিয়েছে তারা। পাশাপাশি দেশের অন্য গোয়েন্দা সংস্থাগুলির সাহায্য় চাওয়া হয়েছে এ বিষয়ে। তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা।

শুক্রবারই মোদীকে দেওয়া ওই হুমকি ইমেলের আংশিক বয়ান প্রকাশ্যে এনেছিল এনআইএ। তাতে দেখা যায় প্রেরক দাবি করেছেন, তাঁর কাছে ২০টি আরডিএক্স বোমা রয়েছে। ওই বোমার সাহায্যে তিনি দেশে ২০টি শহরে বড় নাশকতা চালাবেন। এ ব্যাপারে বেশ কয়েকটি সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে কথা হয়েছে তাঁর। আরডিএক্সের ব্যাপারে ওই সন্ত্রাসবাদীরা তাঁকে সাহায্য়ের আশ্বাসও দিয়েছে। প্রেরক জানিয়েছেন, ২০টি বোমা জোগাড় করতে কোনও অসুবিধা হয়নি তাঁর। সহজেই পেয়েছেন। যদিও কোথা থেকে কী ভাবে ওই বোমা পাওয়া গিয়েছে তা স্পষ্ট করেননি হুমকিদাতা। যেমন স্পষ্ট করে জানাননি মোদীকে হত্যা করতে চাওয়ার কারণও।

এনআইএ প্রকাশিত ওই ইমেলের বয়ানে কিছু অসংগতিও রয়েছে। প্রেরক লিখেছেন, ‘আমি যত দ্রুত সম্ভব মোদীকে মারতে চাই। আমি বোমা মেরে উড়িয়ে দিতে চাই প্রধানমন্ত্রীকে। উনি আমার জীবনকে হত্যা করেছেন। আমার জীবন নষ্ট করেছেন। আমি কাউকে ছেড়ে দেব না। আমি দু’কোটির বেশি মানুষকে হত্যা করব।’

প্রেরকের বক্তব্য, মোদীকে হত্যা করতে যদি তাঁকে লক্ষ লক্ষ মানুষকে মারতে হয় তাতেও আপত্তি নেই তাঁর। কেন না মানুষ এমনিতেই মরছে। তার বদলে তাঁর বিস্ফোরণে মরবে। এনআইএ-কে লেখা ইমেলে প্রেরক একরকম চ্যালেঞ্জ ছুড়ে দিয়েই জানিয়েছে, ‘আমাকে থামাতে পার তো থামাও। কিন্তু নাশকতার পরিকল্পনা সম্পূর্ণ হয়ে গিয়েছে।’ প্রেরক এ কথাও জানিয়েছেন যে, ‘২৮ ফেব্রুয়ারি ২০টি স্লিপার সেল সক্রিয় হবে তারপরেই দেশের ২০টি শহরে নাশকতা হবে।’ যদিও কোন বছরের ২৮ ফেব্রুয়ারি তা ইমেলে স্পষ্ট নয়। এনআইএ জানিয়েছে, তারা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। প্রধানমন্ত্রীকে দেওয়া ওই হুমকি যদি ভুয়োও হয় তা হলেও বিষয়টির পূর্ণ তদন্ত হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ