1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

বিএনপির অনশনে মার খেয়ে হাসপাতালে তিন জামায়াত কর্মী

  • প্রকাশিত : শনিবার, ২ এপ্রিল, ২০২২
  • ৩১৪ 0 সংবাদ টি পড়েছেন
নিজস্ব প্রতিবেদক // দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপি প্রতীকী অনশনে এসে মারধরের শিকার হয়েছেন জামায়াতের নেতাকর্মীরা। শনিবার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ও উত্তর বিএনপি অনশন কর্মসূচিতে এই ঘটনা ঘটে।

ঘটনার সূত্রপাত, সকালে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে প্রতীকী অনশনে বসে বিএনপি। এতে ২০ দলীয় জোটের অন্যতম শরিক জামায়াতের নেতাকর্মীরাও সংহতি জানাতে আসেন। কিন্তু দলটির ঢাকা মহানগর দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুলকে পৌঁছে দিতে এসে মারধরের শিকার হন জামায়াতের নেতাকর্মীরা। এই ঘটনায় আহত হয়ে তিনজনকে হাসপাতালে পাঠানো হয়।

নাম প্রকাশ না করার শর্তে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের একজন নেতা বলেন, বিএনপির অনশনে যোগ দিতে নূরুল ইসলাম বুলবুল ভাইকে আমরা বিএনপির শীর্ষ নেতাদের সামনে নিয়ে যাচ্ছিলাম। ওখানে বেশ ভীড় ছিল। তাই ফুটপাতে রাখা চেয়ারে বুলবুল ভাইকে বসার ব্যবস্থার অনুরোধ করে সামনে যেতেই হঠাৎ সেখানে থাকা যুবদলের লোকজন হামলা করে। এতে আমাদের তিনজন আহত হয়েছে। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে জোটের প্রধান বিএনপির কর্মসূচিতে এসে হামলার শিকার হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন প্রেসক্লাবে উপস্থিত জামায়াতের নেতাকর্মীরা। এসময় তারা যুবদলের শীর্ষ কয়েকজন নেতাকে সামনে পেয়ে ক্ষোভ প্রকাশ করেন।

তবে হামলার পর বিএনপির নেতাদের সঙ্গে বসে অনশনে অংশ নেন নূরুল ইসলাম বুলবুল এবং সংহতি জানিয়ে বক্তব্যও রাখেন।

এদিকে কর্মসূচিতে অংশ নিতে সকাল থেকেই ঢাকার বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে দলটির হাজার হাজার নেতাকর্মীরা প্রেসক্লাবের সামনে জড়ো হতে শুরু করেন। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের কেন্দ্রীয় নেতারা অংশ নিয়েছেন।

সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এই অনশন কর্মসূচি চলবে।

কর্মসূচিতে এছাড়াও বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন।

প্রতীকী এই অনশনে সভাপতিত্ব করছেন ঢাকা দক্ষিণ বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান।

এদিকে অনশনের কারণে পল্টন থেকে যানবাহন প্রেসক্লাবের দিকে চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। নেতাকর্মীরা মূল সড়কে অবস্থান নিয়ে তারা সরকারের সমালোচনা করে স্লোগান দেয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ