1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা

কাতারের অফিসিয়াল বল ‘আল রিহলা’

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২
  • ৫৯০ 0 সংবাদ টি পড়েছেন

কাতার বিশ্বকাপের অফিসিয়াল বলের নাম রাখা হয়েছে ‘আল রিহলা’। যার বাংলা অর্থ ‘যাত্রা’। এ নিয়ে টানা ১৪ আসরে ফিফা বিশ্বকাপের বল তৈরি করলো অ্যাডিডাস। বলের নাম ‘আল রিহলা’ বা ‘যাত্রা’র নেপথ্যে রয়েছে বর্তমানের গতিময় ফুটবলের সাথে সাদৃশ্যতা। এবারের বিশ্বকাপের বলের ডিজাইনে তুলে আনা হয়েছে কাতারের জাতীয় পতাকা রঙ, প্রতীকী নৌকা, স্থাপত্য ও তাদের সংস্কৃতি।

অ্যাডিডাসের ডিজাইন বিভাগের প্রধান ফ্রান্সিসকা লোফেলমান জানিয়েছেন, কাতার বিশ্বকাপের বলটিই বিশ্বকাপ ইতিহাসে বাতাসে সবচেয়ে দ্রুত গতি সম্পন্ন হবে। বর্তমানের গতিময় ফুটবলের সঙ্গে মিলিয়েই দ্রুতগতির এই বল তৈরি করা হয়েছে। গতিময় ফুটবলের ছন্দে বেশ দারুণভাবেই খাপ খাইয়ে নিতে পারবে ‘আল রিহলা’।

ফিফাও জানিয়েছে, বিশ্বকাপের ইতিহাসে পূর্বের আসরগুলোর কোনোটিতেই এতো দ্রুতগতির বল দিয়ে খেলা হয়নি। গতির প্রশ্ন বাদেও ম্যাচের মান বাড়ানোর ক্ষেত্রেও বলের অবদান থাকবে বলে আশাবাদী ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।

‘আল রিহলা’ তৈরি করা হয়েছে পানিভিত্তিক আঁঠা ও কালিরমতো পরিবেশ বান্ধব উপকরণ দ্বারা। সাদা রংয়ের প্ল্যাটফর্মের উপর লাল, নীল, হলুদ আর কমলা রঙ দিয়ে ডিজাইন করা হয়েছে এবারের বিশ্বকাপের বল। কাতার বিশ্বকাপের অফিসিয়াল লোগো আর অ্যাডিডাসের লোগোও থাকছে বলের উপর।

এবারের বিশ্বকাপের বলের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে স্পিডশেল আর সিআরটি-কোর (CRT-CORE)। এই কোরটিই প্রধানত বলের হৃৎপিণ্ড হিসেবে কাজ করবে। বাতাসের সঞ্চালনের ক্ষেত্রেও ভূমিকা রাখবে এই সিআরটি কোর।

১৯৩০ থেকে ২০১৮ পর্যন্ত অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপের আগের সকল আসরের অফিসিয়াল বল। ছবি- সংগৃহীত

‘আল রিহলা’ অফিসিয়াল ভাবে উন্মোচন করেন অ্যাডিডাসের সবচেয়ে বড় আইকন লিওনেল মেসি। এরপর বিশ্বকাপের অফিসিয়াল বল নিয়ে ফটোশ্যুট করেন মেসি ও দক্ষিণ কোরিয়ার ফরোয়ার্ড হিউং-মিন সন।

৩০ মার্চ থেকে অ্যাডিডাসের অফিসিয়াল আউটলেটে পাওয়া যাচ্ছে ‘আল রিহলা’। বিভিন্ন উপমহাদেশেও বলটির প্রচারণামূলক কাজও শিগগিরই শুরু করবে অ্যাডিডাস, প্রচারণায় অংশ নেবেন কাকা, ইকার ক্যাসিয়াস সহ বিশ্ব ফুটবলের আরও অনেক কিংবদন্তি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ