1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. admin@zzna.ru : admin@zzna.ru :
  3. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

সারাদেশে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল

  • প্রকাশিত : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৩৮ 0 সংবাদ টি পড়েছেন
অনলাইন ডেস্ক // স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, হামের টিকার মজুদ পর্যাপ্ত আছে। আগামী ২০ এপ্রিল থেকে সারাদেশে হামের টিকাদান শুরু হবে।

আজ বুধবার জাতীয় সংসদ অধিবেশনে হাম নিয়ে সংসদ সদস্য রুমিন ফারহানার প্রশ্নের জবাবে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ও অন্তর্বর্তীকালীন সরকারের টিকা ব্যবস্থাপনায় অবহেলার কারণে পরিস্থিতি জটিল হয়েছে। সেই সংকট কাটিয়ে উঠছে সরকার। হামের টিকা নিয়ে কোনো সংকট নেই।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার মাধ্যমে ইতোমধ্যে ২ কোটি ১৯ লাখ হামের টিকা পাওয়া গেছে। মজুদও আরও রয়েছে। আরও টিকা কেনার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। দুর্নীতি ও বিলম্ব এড়াতে এবার টেন্ডার প্রক্রিয়া বাদ দিয়ে সরাসরি ইউনিসেফ থেকে টিকা সংগ্রহ করা হচ্ছে।

তিনি বলেন, হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়েছে এবং দেশের সব শিশুকে টিকাদানের আওতায় আনার কার্যক্রম প্রায় সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে ৩৪ লাখ ৮৩ হাজার ডোজ টিকা প্রদান করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ