1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. admin@zzna.ru : admin@zzna.ru :
  3. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
চাপে পড়েছেন ট্রাম্প, ভয়ে আছে মিত্ররা ৪০ দিনের ছুটি শেষে রোববার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, শনিবারেও চলবে ক্লাস নাফ নদী থেকে ১৩ জেলে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি স্ত্রী ও দুই সন্তানসহ পাশাপাশি কবরে শায়িত হলেন মুফতি মমিন কালোবাজারিরা তেল মজুত করে সংকট সৃষ্টির চেষ্টা করছে: জ্বালানিমন্ত্রী পেট্রল ও ডিজেলে শুল্ক কমাল ভারত স্বাধীনতার শক্তিকে অক্ষুণ্ণ রাখতে অপশক্তির বিরুদ্ধে সতর্ক থাকতে হবে: মির্জা ফখরুল ঐক্যবদ্ধভাবে এগিয়ে গেলে স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব: প্রধানমন্ত্রী স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পার্বতীপুরে জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও দোয়া রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায়, পার্বতীপুরে শোক

নেইমারকে ছাড়াই ব্রাজিল দল ঘোষণা, বিশ্বকাপ স্বপ্নে শঙ্কা

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ৭৬ 0 সংবাদ টি পড়েছেন
স্পোর্টস ডেস্ক // ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমারের বিশ্বকাপে খেলার আশা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে। কারণ, আসন্ন প্রীতি ম্যাচগুলোর জন্য ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি ঘোষিত দলে আবারও জায়গা পাননি তিনি।

যুক্তরাষ্ট্রে আগামী ২৬ মার্চ বোস্টনে ফ্রান্স এবং ৩১ মার্চ অরল্যান্ডোতে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দুটিই হবে চূড়ান্ত বিশ্বকাপ দল ঘোষণার আগে শেষ প্রস্তুতি ম্যাচ। আগামী ১৮ মে আনচেলোত্তি চূড়ান্ত দল ঘোষণা করবেন।

দল ঘোষণার পর সাও পাওলোতে এক অনুষ্ঠানে নেইমার বলেন, তাকে দলে না নেওয়ায় তিনি ‘হতাশ ও দুঃখিত’। তবে নিজের লক্ষ্য থেকে সরে যাননি তিনি।

নেইমার বলেন, ‘আমার লক্ষ্য ঠিকই আছে। প্রতিদিন অনুশীলন করছি, ম্যাচ খেলছি। আমরা আমাদের লক্ষ্য অর্জন করব। এখনো চূড়ান্ত দল ঘোষণা বাকি।’

ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা নেইমার (৭৯ গোল) সর্বশেষ ২০২৩ সালের অক্টোবর মাসে জাতীয় দলের হয়ে খেলেন। ওই সময় বাম হাঁটুর লিগামেন্ট ও মেনিস্কাসে গুরুতর চোট পান তিনি।

সম্প্রতি করিন্থিয়ানসের বিপক্ষে এক-এক গোলে ড্র হওয়া ম্যাচে পূর্ণ ৯০ মিনিট খেলেন নেইমার। সেই ম্যাচে আনচেলোত্তির সহকারীরা উপস্থিত ছিলেন। তবে আগের ম্যাচে না খেলার কারণে নিজের সেরা ছন্দে দেখা যায়নি তাকে।

এ প্রসঙ্গে আনচেলোত্তি বলেন, ‘নেইমার এখনো শতভাগ ফিট নন, তাই তাকে দলে রাখা হয়নি। তিনি পুরোপুরি ফিট হলে অবশ্যই দলে সুযোগ পাবেন। বিশ্বকাপেও খেলার সুযোগ আছে তার, তবে তাকে নিয়মিত খেলতে হবে এবং ফিটনেস ধরে রাখতে হবে।’

এদিকে নতুন মুখ হিসেবে দলে জায়গা পেয়েছেন তরুণ ফরোয়ার্ড এন্দ্রিক, যিনি সম্প্রতি ক্লাব বদলের পর দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছেন। এছাড়া প্রথমবার ডাক পেয়েছেন ইগর থিয়াগো।

আক্রমণভাগে নেতৃত্ব দেবেন রাফিনিয়া ও ভিনিসিয়ুস জুনিয়র। তাদের সঙ্গে রয়েছেন জোয়াও পেদ্রো ও মাতেউস কুনিয়া।

মিডফিল্ডে অভিজ্ঞ কাসেমিরো দলে থাকলেও বাদ পড়েছেন লুকাস পাকেতা।

বিশ্বকাপকে সামনে রেখে দল প্রস্তুতি নিয়ে আনচেলোত্তি বলেন, ‘আমরা চাই প্রযুক্তিগত, শারীরিক ও মানসিকভাবে সেরা অবস্থায় বিশ্বকাপে যেতে।’

এছাড়া তিনি জানান, ব্রাজিলের কোচ হিসেবে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব চালিয়ে যেতে নতুন চুক্তির কথাবার্তা চলছে।

গ্রুপ পর্বে ব্রাজিল তাদের বিশ্বকাপ যাত্রা শুরু করবে ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে। একই গ্রুপে রয়েছে স্কটল্যান্ড ও হাইতি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ