1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. admin@zzna.ru : admin@zzna.ru :
  3. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
শনিবার, ০৯ মে ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

শাকিব খানের নতুন নায়িকা কে এই কোর্টনি কফি?

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২
  • ২৭৯ 0 সংবাদ টি পড়েছেন
বিনোদন প্রতিবেদক // শাকিব খানের নতুন সিনেমা ‘রাজকুমার’-এ এ নায়কের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে মার্কিন অভিনেত্রী কোর্টনি কফিকে। ছবিটি পরিচালনা করবেন হিমেল আশরাফ। ২৮ মার্চ যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে মার্কিন এই অভিনেত্রীকে নিয়ে মহরত করেন শাকিব খান। জমকালো আয়োজনে ওই মহরত দেখে বিস্ময় প্রকাশ করেছেন নেটিজেনরাও!

ঢাকাই ছবির দর্শকদের অনেকের মনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কে এই কোর্টনি কফি? কিভাবেই বা তিনি যুক্ত হলেন শাকিব খানের ছবিতে!

জানা যায়, কোর্টনি কফির জন্ম বেড়ে ওঠা নিউইয়র্কের লং আইল্যান্ডে। তার উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি। তিনি সেখানকার থিয়েটারের একজন সুপরিচিত আর্টিস্ট।

শাকিব খানের বিপরীতে ‘রাজকুমার’ ছবির নায়িকা খুঁজতে গিয়ে নিউইয়র্কের একটি কাস্টিং এজেন্সির মাধ্যমে যোগাযোগ হয় কোর্টনি কফির সঙ্গে। শাকিবের ‘রাজকুমার’র নায়িকা হওয়ার জন্য ৮৬ জন যোগাযোগ করেন। তাদের প্রোফাইল দেখে প্রাথমিকভাবে ৪০ জনকে অডিশনের জন্য ডাকা হয়। প্রাথমিক বাছাইয়ে থাকা ৪০ জন থেকে আবার অডিশনের মাধ্যমে ১০ জনকে রাখা হয়।

সেই ১০ জনের মধ্যে আবার টপ থ্রি’র নির্বাচন করা হয়। পরে গল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে অভিনয়, লুক, ডান্স সবকিছু যাচাই-বাছাই করে শেষ পর্যন্ত ‘রাজকুমার’ ছবির নায়িকা হিসেবে বাদামি চোখের স্বর্ণকেশরী কোর্টনি কফিকে চূড়ান্ত করা হয়।

কোর্টনি কফি দ্য নেইবারহুড প্লে হাউজ স্কুল অব থিয়েটারে অভিনয় নিয়ে পড়াশোনা করছেন। পাশাপাশি তিনি আমেরিকান শর্ট ফিল্ম দ্য স্ট্রম, কারেন্টলি দ্য ডিবেট, এভেঞ্জিং এঞ্জেলস-এ প্রধান চরিত্রে অভিনয় করেন।

এছাড়া কোর্টনি কফি থিয়েটার এ মিডসামার নাইটস ড্রিম, জুরি ডিউটি দ্য মিউজিক্যাল- অভিনয় করেছেন।

পরিচালক হিমেল আশরাফ বলেন, কোর্টনি কফি একেবারে প্রফেশনাল আর্টিস্ট। শাকিব ও আমাদের গল্পের সঙ্গে তাকে উপযুক্ত মনে হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ