1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন অর্ধশতাধিক নেতাকর্মী

  • প্রকাশিত : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ২৪০ 0 সংবাদ টি পড়েছেন

এস.এম.সাইফুল ইসলাম কবির, বাগেরহাট জেলা প্রতিনিধি // বাগেরহাটের শরণখোলা উপজেলায় বিএনপির রাজনীতিতে বড় ধরনের ভাঙন ধরেছে। উপজেলার ১নং সোনাতলা ওয়ার্ডের অন্তত ৫০ জন নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপি ছেড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে সোনাতলা ওয়ার্ডে আয়োজিত জামায়াতের এক উঠান বৈঠকে তারা এই যোগদান করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ মো. আব্দুল আলিম। তিনি নবাগতদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে দলে বরণ করে নেন।

অধ্যক্ষ মো. আব্দুল আলিম তার বক্তব্যে বলেন, “ইসলামী আদর্শভিত্তিক রাজনীতির প্রতি মানুষের আগ্রহ দিন দিন বাড়ছে। সাধারণ মানুষ এখন অন্যায়, দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হচ্ছে। আজ যারা শামিল হলেন, তাদের এই অংশগ্রহণ সংগঠনকে আরও শক্তিশালী করবে এবং একটি ইনসাফ কায়েমের পথ প্রশস্ত করবে।”

নবযোগদানকারী নেতাকর্মীরা জানান, তারা দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তবে দলের কার্যক্রমে কাঙ্ক্ষিত পরিবর্তন না পাওয়ায় এবং ইসলামী মূল্যবোধ ও সৎ নেতৃত্বের আশায় তারা জামায়াতে ইসলামীতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আগামী দিনে তারা জামায়াতের পতাকাতলে থেকে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

উক্ত উঠান বৈঠকে স্থানীয় জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, কর্মী-সমর্থক ও বিপুল সংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ