1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. admin@zzna.ru : admin@zzna.ru :
  3. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

দেশে ভূমিকম্প অনুভূত

  • প্রকাশিত : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ২০৬ 0 সংবাদ টি পড়েছেন
ঠাকুরগাঁও প্রতিনিধি // দেশের উত্তরাঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ৩ দশমিক ৪ মাত্রার এই ভূমিকম্পটির উৎপত্তিস্থল রংপুর বিভাগের ঠাকুরগাঁও জেলার প্রায় ৩৩ কিলোমিটার পূর্ব দিকে বলে জানা গেছে।

রোববার (২৫ জানুয়ারি) সকাল ৮টা ৩৪ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। অগ্ন্যুৎপাত ও ভূমিকম্প বিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি সূত্রে এ তথ্য জানা গেছে।

সংস্থাটি জানিয়েছে, ভূমিকম্পের গভীরতা এখনো নিরূপণ করা যায়নি। যদিও ধারণা করা হচ্ছে এটি অগভীর ভূমিকম্প ছিল।

নগরীর জিন্দাবাজার, উপশহর, আম্বরখানা, টিলাগড়, শাহপরান থানা এলাকা ছাড়াও দক্ষিণ সুরমা, জৈন্তাপুর ও কোম্পানিগঞ্জ উপজেলায় ও কম্পন অনুভূত হয়।তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ঠাকুরগাঁও শহরের বাসিন্দা সাদিফ আফনান শাহীন বলেন, ‘ভূমিকম্পটি খুব অল্প সময় ছিলো। তবে ঝাঁকি ভালোই টের পেয়েছি।’

ফেসবুকে মায়া নামের একজন লিখেছেন, ‘জীবনের প্রথম আজকে ভূমিকম্প অনুভব করলাম। দরজা-জানালা থেকে শুরু করে খাটও দুলছিলো।’

এর আগে সর্বশেষ ৫ জানুয়ারি সিলেট ও আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। ওইদিন ভোর আনুমানিক ৪টা ৪৭ মিনিটের দিকে কয়েক সেকেন্ডের জন্য কম্পন অনুভূত হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ