1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

বরিশাল/ গুলির শব্দে অচেতন পুলিশ কর্মকর্তা!

  • প্রকাশিত : রবিবার, ২৭ মার্চ, ২০২২
  • ২৯৬ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানায় অসতর্ক অবস্থায় নিজ পিস্তল থেকে ছোড়া গুলির শব্দে এক পুলিশ সদস্য অচেতন হয়ে পড়েছেন। অসুস্থ অবস্থায় তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার রাত ৯টার দিকে থানার দ্বিতীয় তলায় এই ঘটনা ঘটে। অচেতন সহকারি উপ-পরিদর্শক মো. সেলিম হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

থানা পুলিশের একটি সূত্র জানায়, সহকারি উপ-পরিদর্শক সেলিম ডিউটি শেষ করে থানায় ফেরার পর দ্বিতীয় তলায় গুলি ছোড়ার বিকট শব্দ হয়। এসময় অন্য পুলিশ সদস্যরা দৌড়ে গিয়ে সেলিমকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। গুলির শব্দে তিনি অচেতন হয়ে পড়েন বলে সূত্রটি জানায়।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার ফজলুল করিম বলেন, আমরা মনে করছি এটা মিসফায়ার হয়েছে। ওই পুলিশ সদস্য আগে থেকেই অসুস্থ ছিলেন। ডায়াবেটিস নীল হয়ে গিয়েছিলো। অসুস্থ অবস্থায় পড়ে যাওয়ার সময় তার কাছ থেকে পিস্তলটি পড়ে গিয়ে মিসফায়ার হয়। এতে তিনি আরও অসুস্থ হয়ে পড়েন। কারও শরীরে কোনো গুলি লাগেনি। ওই পুলিশ সদস্যকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ইউনিটের (পুরুষ) রেজিস্ট্রার নাজমুল আহসান জানান, উচ্চ রক্তচাপের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। তবে পুরোপুরি অচেতন নয় তিনি। পরীক্ষা নিরীক্ষা করে বিস্তারিত বলা যাবে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ