1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. admin@zzna.ru : admin@zzna.ru :
  3. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

ওয়ার্কার্স পার্টি পুনর্গঠনের চেষ্টা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ২৫৮ 0 সংবাদ টি পড়েছেন

বাবুগঞ্জ প্রতিনিধি // বরিশালের বাবুগঞ্জে রাজনৈতিক অঙ্গন সরগরম হয়ে উঠেছে। স্থানীয় রাজনৈতিক মহলে তুমুল আলোচনা–সমালোচনা চলছে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এর বোন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমানকে কে ঘিরে। অভিযোগ উঠেছে, ফ্যাসিস্ট আওয়ামী লীগের অন্যতম শরিক দল ওয়ার্কার্স পার্টিকে রাজনৈতিক মাঠে প্রতিষ্ঠিত করতে ভূমিকা নিচ্ছে বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য নিজেই। সেলিমা রহমান বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের কৃতি সন্তান বিচারপতি আব্দুল জব্বার খান এর কন্যা, তার আপন ভাই ফ্যাসিস্ট আওয়ামী লীগের জোট ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। সাবেক বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন রাজধানীর নিউ মার্কেট থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে হাজতে রয়েছে। আওয়ামীলীগ সরকারের আমলে তিনি প্রথমে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং পরে সমাজকল্যাণমন্ত্রীর দায়িত্ব পালন করেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহতের ঘটনায় সম্প্রতি কয়েকটি মামলায় মেননকে আসামি করা হয়েছে।

বিএনপি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগকে ‘স্বৈরাচারী’ ও ‘গণবিরোধী’ আখ্যা দিয়ে আসছে। কিন্তু বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমে রহমানের নিজ এলাকা বাবুগঞ্জে
সাম্প্রতিক কিছু পদক্ষেপ নিয়ে স্থানীয় পর্যায়ে প্রশ্ন উঠেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, “তিনি যদি সত্যিই গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আন্তরিক হতো, তবে তারা আওয়ামী লীগের সহযোগী শক্তিকে প্রতিষ্ঠিত করার মতো কাজে জড়াত না।
দেখাযায়, সাম্প্রতিক বাবুগঞ্জে সেলিমা রহমানের কয়েকটি প্রোগ্রামে ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দের সরব উপস্থিত লক্ষ করা গেছে। বাবুগঞ্জের খানপুরাস্থ ওয়াকার্স পার্টির নেতা টিপু লোকজনসহ মিছিলসহকারে সেলিমা রহমানের প্রোগ্রামে অংশগ্রহণ করেন। এছাড়া মাধবপাশা ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দের আয়োজনে ১ অক্টোবর মাধবপাশা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে বৈশ্বিক কৃষক সম্মেলন-২০২৫ এর অনুষ্ঠানে প্রধান অতিথি করা হয় সেলিমা রহমান কে। ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ইকবাল হোসেন তাপস। আয়োজক কমিটির সদস্য সচিব ছিলেন কেন্দ্রীয় ছাত্রমৈত্রীর সাবেক সহ সভাপতি ও ওয়ার্কাস পার্টির সাবেক এমপি টিপু সুলতানের এপিএস সুজন আহম্মেদ।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল জেলা কৃষক সমিতির সভাপতি অধ্যাপক মোজাম্মেল হক ফিরোজ, বাবুগঞ্জ উপজেলা ওয়ার্কাস পার্টির সভাপতি অধ্যাপক গোলাম হোসেন।

এছাড়া ওয়ার্কার্স পার্টি ও অঙ্গ সংগঠনের উপজেলা সদস্যবৃন্দ ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। যদিও শেষ সময়ে সেলিমা রহমান ওই প্রোগ্রামে ব্যস্ততা দেখিয়ে উপস্থিত হয়নি।
এছাড়া বাবুগঞ্জে ওয়ার্কার্স পার্টির অধিকাংশ নেতাকর্মী এখন নিজেদের রক্ষায় বেগম সেলিমা রহমানের সাথে গোপনে যোগাযোগ রক্ষা করে আসছে বলে জানিয়েছেন বেশ কিছু নির্ভরযোগ্য সূত্র।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ