1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে তরমুজ চাষের জন্য লগ্নি নেওয়া  ১৭০ একর জমি নিয়ে বিরোধ, জোরপূর্বক মাটি কাটার অভিযোগ চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ

সকলে মিলে বৈষম্যহীন রাষ্ট্র গঠন করতে চাই- বরিশাল শিক্ষাবোর্ড চেয়ারম্যান

  • প্রকাশিত : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৩৬৯ 0 সংবাদ টি পড়েছেন

সকলে মিলে বৈষম্যহীন রাষ্ট্র গঠন করতে চাই- বরিশাল শিক্ষাবোর্ড চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক

আমরা সকলের সহায়তায় একটি বৈষম্যহীন রাষ্ট্র গঠন করতে চাই বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড বরিশালের চেয়ারম্যান প্রফেসর ড. মো: ইউনুস আলী সিদ্দিকী।

আজ মঙ্গলবার (৫ আগস্ট) শিক্ষাবোর্ডের হলরুমে জুলাই গণঅভ্যুথান দিবস উপলক্ষ্যে আয়োজিত দোয়া ও মোনাজাতের সভাপতি হিসেবে এ কথা বলেন তিনি।

এসময় বোর্ড চেয়ারম্যান বলেন, ২০২৪ সালের জুলাই মাস ক্যালেন্ডারে ৩১ দিনের হলেও বাস্তবতা ছিল তার চেয়েও দীর্ঘ। গণআন্দোলনের উত্তাপে এই মাসটি রূপ নেয় ৩৬ দিনব্যাপী এক ঐতিহাসিক সংগ্রামে। ‘৩৬ জুলাই’ কেবল একটি কাল্পনিক তারিখ নয়– এটি এখন বাংলাদেশের ইতিহাসের এক অবিচ্ছেদ্য অধ্যায়, যেখানে রক্ত ও সংকল্পের মধ্য দিয়ে গড়ে উঠেছে নতুন এক যুগের সূচনা।

৫ আগস্ট বাংলাদেশের জনগণের জন্য একদিকে যেমন বিজয়ের দিন, তেমনি এটি একটি মর্মান্তিক দিন হিসেবেও পরিগণিত। কারণ এদিন অনেক মানুষ প্রাণ হারিয়েছেন।

জুলাই গণ-অভ্যুত্থান দিবসে জাতির সূর্য সন্তান জুলাই শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বোর্ড চেয়ারম্যান বলেন,  তাঁদের আত্মার মাগফেরাত কামনা করছি। জুলাইয়ে যারা আহত হয়েছেন, চিরতরে পঙ্গু হয়েছেন, দৃষ্টি হারিয়েছেন তাঁদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জি.এম শহিদুল ইসলাম, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক ড. কামরুজ্জামান কামাল, কলেজ পরিদর্শক ড. লিয়াকত হোসেনসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ