1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে তরমুজ চাষের জন্য লগ্নি নেওয়া  ১৭০ একর জমি নিয়ে বিরোধ, জোরপূর্বক মাটি কাটার অভিযোগ চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ

বরিশালের এইচএসসি/ শিক্ষাবোর্ড চেয়ারম্যানের নিরলস প্রচেষ্টা, সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে পরীক্ষা!  

  • প্রকাশিত : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ৩৭৬ 0 সংবাদ টি পড়েছেন
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

বরিশালের এইচএসসি/ শিক্ষাবোর্ড চেয়ারম্যানের নিরলস প্রচেষ্টা, সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে পরীক্ষা!

নিজস্ব প্রতিবেদক

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কঠোর নজরদারির মধ্য দিয়ে সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বিভাগের এইচএসসি (সমমান) পরীক্ষা।

বিগত বছরগুলোর তুলনায় এবারে দৃষ্টান্তমুলক কড়া ব্যবস্থাপনায় নগর থেকে তৃণমূলের কলেজগুলোতেও যথাযথ নিয়ম মেনে পরীক্ষা সম্পন্ন হচ্ছে। যার ধরুন অসদুপায় অবলম্বন কিংবা অবৈধ সুবিধা পাচ্ছে না কোন শিক্ষার্থী। এছাড়া কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তরাও শিক্ষাবোর্ডের সহায়তায় শৃঙ্খলা বজায়ে সক্রিয় রয়েছেন তিনি।

এদিকে সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্নে মাঠে নেমেছেন খোদ বোর্ড চেয়ারম্যানও। তিনি নিজে পরিদর্শনসহ নানামাধ্যমে কঠোর মনিটরিং করছেন। একইসাথে পরীক্ষা অনুষ্ঠিতের দিনগুলোতে নিজে দুর-দুরান্তের কেন্দ্রগুলোতে নিরলস ছুটছেন।

এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার (১ পহেলা জুলাই) বানারীপাড়ার চাখার ফজলুল হক ইনস্টিটিউশন, উজিরপুরের গুঠিয়া মহেশচন্দ্র মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র,  বাবুগঞ্জ  সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র, বাবুগঞ্জের জামেনাখাতুন মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন বোর্ড চেয়ারম্যান। 

  

এনিয়ে একাধিক অভিভাবক জানান, পরিক্ষা কেন্দ্রগুলো এমনই হওয়া উচিত যেখানে আমাদের সন্তানরা তাদের যোগ্যতা ও মেধা দিয়ে নিজের পরীক্ষা নিজে দিবে। এবারে সেই প্রতিফলন ঘটছে নজরদারির মাধ্যমে। এর মাধ্যমে আমাদের সন্তানরা তাদের মেধাকে পরিস্ফুটিত করতে পারবে। এসময় অভিভাবকরা শিক্ষাবোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিস্টদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

এ বিষয়ে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইউনুস আলী সিদ্দিকী জানান,  এইচএসসি পরীক্ষা অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ পরিবেশে সম্পন্ন করার জন্য নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট সবাই কঠোরভাবে দায়িত্ব পালন করছেন। এর আগে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা সংশ্লিষ্ট পরীক্ষার্থীসহ সকলকে মাস্ক পড়ে পরীক্ষা কেন্দ্রে আসার নির্দেশনা দেয়া হয়েছিল। সে অনুযায়ী সকলকে মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মেনেই পরীক্ষা গ্রহণ করা হয়েছে। এছাড়া শেষ অবধি সুষ্ঠু পরিবেশ বজায়ে অব্যাহত পরিদর্শন ও প্রত্যেকটি কেন্দ্রে কড়া নজরদারির মধ্য দিয়ে পরীক্ষা সম্পন্ন হবে বলেও জানান বোর্ড চেয়ারম্যান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ