1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. admin@zzna.ru : admin@zzna.ru :
  3. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

রিসোর্টে ঝুলে ছিল পর্যটকের লাশ

  • প্রকাশিত : শুক্রবার, ২৫ মার্চ, ২০২২
  • ২৩০ 0 সংবাদ টি পড়েছেন
নিজস্ব প্রতিবেদক // কক্সবাজার কলাতলীর হোটেল-মোটেল জোনের সিকদার রিসোর্ট থেকে মোহাম্মদ ফয়সাল ওরফে হৃদয় (২১) নামের এক পর্যটকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল দুপুর আড়াইটার দিকে সিকদার রিসোর্টের ১০৮নং কক্ষ থেকে লাশটি উদ্ধার করে ট্যুরিস্ট পুলিশ।নিহত হৃদয় কুমিল্লার দেবিদ্বারের বিডিয়ারের সাবেক সুবেদার আলী আকবরের ছেলে। তবে তারা বর্তমানে ঢাকার কামরাঙ্গীরচরে বসবাস করে।

হোটেল কর্তৃপক্ষ ও পরিবারের বরাত দিয়ে ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক রুহুল আমিন বলেন, বুধবার সকালে কলাতলীর হোটেল-মোটেল

জোনের সিকদার রিসোর্টে কক্ষ ভাড়া নেয় হৃদয়। বৃহস্পতিবার সকালেও নাস্তা করতে দেখেছে রিসোর্টের লোকজন। কিন্তু দুপুরে বের না হওয়ায় পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে দেখে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় হৃদয়ের মরদেহ আছে।

পরিবারের উদ্ধৃতি দিয়ে রুহুল আমিন আরও বলেন, কোনো একটা বিষয়ে পরিবারের সঙ্গে ঝগড়া হয়েছে বলে শুনেছি। ওই বিষয়ে তার মাকে মুঠোফোনে খুদে বার্তাও পাঠিয়ে ছিলেন হৃদয়। বার্তায় কী ছিল সেটি তার মা কক্সবাজার পৌঁছলে জানা যাবে।

তিনি আরও বলেন, হৃদয়ের মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ