1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. admin@zzna.ru : admin@zzna.ru :
  3. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বরিশালে এসআই সেলিমকে ফাঁসাতে অপ-প্রচারের অভিযোগ

  • প্রকাশিত : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ১৩৭ 0 সংবাদ টি পড়েছেন

অনলাইন ডেস্ক

বরিশালে এক এসআইকে ফাঁসাতে অপ-প্রচারের অভিযোগ পাওয়া গেছেন। মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী মডেল থানায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী এসআই সেলিম সরদার। তিনি ঐ থানায় দীর্ঘদিন ধরে সুনামের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন। অহেতুকভাবে এ পুলিশ কর্মকর্তাকে ফাঁসানোর অপচেষ্টার ঘটনায় অন্যান্য সহকর্মীরাও ক্ষোভ প্রকাশ করেছেন।

অভিযোগে জানা গেছে, সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের রাজারচর নোমোরহাট এলাকায় কিছুদিন পুর্বে পুর্ব বিরোধের জেরে উভয় পক্ষের মধ্যে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় নেপাল চন্দ্র নামের এক ভুক্তভোগী কোতয়ালী মডেল থানায় অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে তদন্তে সত্যতা পেয়ে এজাহারভুক্ত করা হয়। মামলা নং-৩৯। গত বছরের ২৭ ডিসেম্বর মামলাটি নথিভুক্ত করা হয়। আসামিরা হলেন ঐ এলাকার শ্যামল শিকারী সহ ৬ জন।

এদিকে হামলার ঘটনায় মামলা দায়েরের পর দায়িত্বভার প্রাপ্ত হন থানার চৌকস কর্মকর্তা এসআই সেলিম সরদার। তিনি মামলাটি যথাযথভাবে তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে গত ২৭ ফেব্রুয়ারী চার্জশীট প্রদান করেন। এর আগে তারা বিবাদীরা বিভিন্নভাবে মামলা থেকে অব্যহতি পেতে তদবীর চালান বলে জানান এসআই সেলিম। তিনি আরও জানান, এরই জের ধরে চার্জশীট দেয়ার ১ মাস পর থানায় এসে আমার নামে ঘুষ গ্রহণের মিথ্যা অভিযোগ এনে সেটি ভাইরাল করা হয়। অথচ আমি কারও থেকে ১ টাকাও গ্রহণ করিনি। আমার নিজের অর্থ গণনা করে পকেটে রাখছিলাম। কিন্ত সেটিকে ঘুষ বলে আমার বিরুদ্ধে অপ-প্রচার চালানো হয়। আমাকে ফাঁসাতে অহেতুকভাবে মিথ্যা অভিযোগ বিভিন্ন মাধ্যমে ছড়ানো হয়েছে।

এদিকে জানা গেছে, কোতোয়ালী মডেল থানায় যোগদানের পর থেকেই এসআই সেলিম সরদার তার ওপর আরোপিত দায়িত্ব যথাযথভাবে পালন করে যাচ্ছেন। যেকোন মামলা কিংবা অভিযোগ প্রাপ্তি হলেই সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য উপস্থাপন করে যাচ্ছেন। কোন অপরাধীকে বিচারের আওতার পাশাপাশি নির্দোস অথবা ভুক্তভোগী যাতে সঠিক বিচার পেতে পারেন সেদিকে সতর্ক অবস্থানে নজরদারি রেখেই আরোপিত সব কার্যাদি ইতিবাচক ধারায় সম্পন্ন করে যাচ্ছেন। আর তার সক্রিয় এসব কার্যে মেট্রোপলিটন এলাকায় গুরুত্বপুর্ণ কোতয়ালী মডেল থানায় একজন চৌকস পুলিশ কর্মকর্তা হিসেবেও বিবেচিত হচ্ছেন তিনি।

 

 

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ