
অনলাইন ডেস্ক
বরিশালে দায়িত্ব পালনে গিয়ে অহেতুক রোষানলে পড়েছেন কোতয়ালী মডেল থানা পুলিশের এসআই মাজেদুল ইসলাম। গত ১০ এপ্রিল রাতে নগরীর হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, ঐদিন রুপাতলী এলাকায় টহল ডিউটি পালনে দায়িত্ব পালন করছিলেন এসআই মাজেদুল। এসময় রাত প্রায় ১২ টার দিকে হাউজিং এলাকায় সরদার প্যালেস এ রাজনৈতিক মামলায় কামাল নামের এক ব্যক্তিকে গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হবে বলে জানান অফিসার্স ইনচার্জ।
মাজেদ জানান, খবর পাওয়া মাত্র আমি ঘটনাস্থলে ছূটে যাই। মামলার আসামি কামালের বাসায় তল্লাশি চালানো হলেও তাকে পলাতক থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এরপর আমরা এসকলে ঘটনাস্থল ত্যাগ করি।
এদিকে পরক্ষণে ঐস্থান থেকে কিছুটা সামনে ব্রাক ব্যংকের সম্মুখে এক লোককে কিছুসংখ্যক মিলে মারধর করছে বলে জানতে পারি। পরবর্তীতে ঐ স্থানে আমরা টহল টিম ছূটে যাই। মারধরের শিকার ব্যক্তিকে উদ্বার করে আমাদের পিকআপ ভ্যানে তুলে নেই।
মাজেদ জানান, মারধরের শিকার ঐ ব্যক্তির দেয়া তথ্যমতে তার মোটরসাইকেলটি হাইজিং এর সামনে রয়েছে বলে জানান তিনি। এরপর সেটি উদ্বারে এএসআই পিনাকি হাউজিং এলাকায় পৌছালে তাকে অবরুদ্ধ করে স্থানীয়রা। পরবর্তীতে ওসি স্যারসহ সকলে ঘটনাস্থলে গেলে মোটরসাইকেলটি উদ্বার করে। পরবর্তীতে মারধরের শিকার ব্যক্তি ও তার মোটরসাইকেলটি তার জিম্মায় নিয়ে ছেড়ে দেয়া হয়।
এদিকে মারধরের শিকার ব্যক্তি ছাত্রলীগের কর্মী বলে পরবর্তীতে সংবাদ প্রকাশিত হয়। এসআই মাজেদ জানান, আমরা মারধরের খবর পেয়ে ঐ যুবককে উদ্বার করি। সে ছাত্রলীগ করতো এসব আমাদের জানা ছিল না। আমরা ঐ ব্যক্তিকে দায়িত্বের স্বার্থে উদ্বার করি। আর সে আমাদের কোন সোর্সও না। অথচ আমাকে জড়িয়ে অহেতুকভাবে মান ক্ষুন্ন করা হচ্ছে। এ বিষয়ে তিনি উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।
এদিকে জানা গেছে, কোতোয়ালী মডেল থানায় যোগদানের পর থেকেই এসআই মাজেদ তার ওপর আরোপিত দায়িত্ব যথাযথভাবে পালন করে যাচ্ছেন। যেকোন মামলা কিংবা অভিযোগ প্রাপ্তি হলেই সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য উপস্থাপন করে যাচ্ছেন। কোন অপরাধীকে বিচারের আওতার পাশাপাশি নির্দোস অথবা ভুক্তভোগী যাতে সঠিক বিচার পেতে পারেন সেদিকে সতর্ক অবস্থানে নজরদারি রেখেই আরোপিত সব কার্যাদি ইতিবাচক ধারায় সম্পন্ন করে যাচ্ছেন। আর তার সক্রিয় এসব কার্যে মেট্রোপলিটন এলাকায় গুরুত্বপুর্ণ কোতয়ালী মডেল থানায় একজন চৌকস পুলিশ কর্মকর্তা হিসেবেও বিবেচিত হচ্ছেন তিনি। তার দুরদর্শীতায় শীগ্রই সন্মাননাও পাচ্ছেন তিনি বলে জানা গেছে।
Leave a Reply