
অনলাইন ডেস্ক
গত ১৫ বছরে ইফতার মাহফিলও করতে দেয়নি স্বৈরাচারি আওয়ামী লীগ বলে জানিয়েছেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমাতুল্লাহ। তিনি বরিশাল সদর উপজেলা বিএনপি’র ১নং সদস্যও।
গতকাল শনিবার (১৫ মার্চ) সদর উপজেলার টুংগীবাড়িয়া ইউনিয়নের পতাং স্কুল মাঠে বরিশাল সদর উপজেলা যুবদল (বরিশাল জেলা দক্ষিন) কতৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথী হিসেবে এ কথা বলেন তিনি। এসময় আবু নাসের বলেন, আওয়ামী লীগের গুন্ডাবাহিনী একটি ইফতার মাহফিলও করতে দেয়নি। হামলা চালিয়ে পন্ড করেছে ইফতার আয়োজন। দলের নেতাকর্মীদের ওপর বর্বরোচিত হামলা করেছে তারা। পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত করেছে। বহু প্রাণও ঝরেছে। স্বৈরাচারী
খুনী শেখ হাসিনার আমলে দীর্ঘবছর বিএনপি নেতাকর্মীদের নানাভাবে হয়রানী করা হয়েছে । হামলা, মিথ্যা মামলা দিয়ে বিএনপি’র হাজার নেতাকর্মীদের কারাবরণ করতে হয়েছে।
এসময় তিনি বলেন, স্বৈরাচারী আওয়ামী লীগ পালিয়েছে। দীর্ঘ ১৫ বছর যাবত দেশের মানুষকে জিম্মি করে রেখেছিল। সন্ত্রাসী, চাঁদাবাজি এমন কোন অপকর্ম নেই যে আওয়ামী লীগ করেনি। স্বৈরাচারী দলকে হটিয়ে দীর্ঘদিনের জিম্মিদশা থেকে মুক্ত হয়েছে বাংলাদেশ। নতুন করে এক স্বাধীনতা অর্জিত হয়েছে।
দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিশ্চিন্ন করতে চেয়েছিল স্বৈরাচারী খুনী হাসিনা। সময়ের প্রেক্ষাপটে নিজেই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে হাসিনা। কিন্ত বেগম খালেদা জিয়া আগের মতই দেশের মানুষ ও কর্মীদের মাঝে দেশের যোগ্য, ত্যাগী নেত্রী হিসেবেই রয়েছেন। মানবিকতা ও দেশপ্রেমের কারণেই মানুষের আস্থার প্রতীক বেগম খালেদা জিয়া।
নাসের বলেন, বাংলাদেশের রাজনীতিতে আর ফিরতে পারবে না খুনী হাসিনা। মানুষ ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদ রুখে দিয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা পেয়েছে। এটি রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অনৈক্য সৃষ্টি হলে ছোবল মারবে খুনী হাসিনা। এজন্য সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
উন্নত রাষ্ট্রগঠনে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। এসময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া চেয়েছেন কেন্দ্রীয় নেতা আবু নাসের।
এসময় ফ্যাসিস্ট স্বৈরাচারী পতনের আন্দোলনে সকল শহীদদের রূহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনাও করেন তিনি।
বরিশাল সদর উপজেলা বিএনপির আহবায়ক মোঃ তৌহিদুল ইসলাম উজ্জলের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন
বিএনপি নির্বাহী কমিটির সদস্য
বরিশাল জেলা বিএনপির সাবেক সভাপতি এবায়দুল হক চান, বরিশাল মহানগর বিএনপির সাবেক সদস্য-সচিব মীর জাহিদুল কবির জাহিদ,
যুবদল বরিশাল বিভাগীয় সাবেক সহ-সভাপতি ও
বরিশাল জেলা যুবদল দঃ এর সাধারণ সম্পাদক এইচ এম তসলিম উদ্দিন,
যুবদল বরিশাল বিভাগীয় সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলা উঃ যুবদলের আহবায়ক সালাউদ্দিন পিপলু,
বরিশাল সদর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আলহাজ্ব নুরুল আমিন,
বরিশাল সদর উপজেলা যুবদলের সদস্য সচিব অলিউর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি যুবদল ছাত্রদল সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
Leave a Reply