1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে তরমুজ চাষের জন্য লগ্নি নেওয়া  ১৭০ একর জমি নিয়ে বিরোধ, জোরপূর্বক মাটি কাটার অভিযোগ চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ

দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিশ্চিন্ন করতে গিয়ে খুনী হাসিনাই দেশ ছেড়ে পালিয়েছে- আবু নাসের মো: রহমাতুল্লাহ

  • প্রকাশিত : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ২২৫ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক

দ্বিধা-দ্বন্ধ ভুলে সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে, অনৈক্য সৃষ্টি হলেই ছোবল মারবে খুনী হাসিনা বলে জানিয়েছেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমাতুল্লাহ। তিনি বরিশাল সদর উপজেলা বিএনপি’র ১ নং সদস্যও।

গতকাল সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়ন বিএনপি’র আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথী হিসেবে এ কথা বলেন তিনি।

এসময় তিনি বলেন, স্বৈরাচারী আওয়ামী লীগ পালিয়েছে। দীর্ঘ ১৫ বছর যাবত দেশের মানুষকে জিম্মি করে রেখেছিল। সন্ত্রাসী, চাঁদাবাজি এমন কোন অপকর্ম নেই যে আওয়ামী লীগ করেনি। স্বৈরাচারী দলকে হটিয়ে দীর্ঘদিনের জিম্মিদশা থেকে মুক্ত হয়েছে বাংলাদেশ। নতুন করে এক স্বাধীনতা অর্জিত হয়েছে।

খুনী শেখ হাসিনার আমলে দীর্ঘবছর বিএনপি নেতাকর্মীদের নানাভাবে হয়রানী করা হয়েছে । হামলা, মিথ্যা মামলা দিয়ে বিএনপি’র হাজার নেতাকর্মীদের কারাবরণ করতে হয়েছে।

আবু নাসের বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিশ্চিন্ন করতে চেয়েছিল স্বৈরাচারী খুনী হাসিনা। সময়ের প্রেক্ষাপটে নিজেই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে হাসিনা। কিন্ত বেগম খালেদা জিয়া আগের মতই দেশের মানুষ ও কর্মীদের মাঝে দেশের যোগ্য, ত্যাগী নেত্রী হিসেবেই রয়েছেন। মানবিকতা ও দেশপ্রেমের কারণেই মানুষের আস্থার প্রতীক বেগম খালেদা জিয়া।

 

তিনি বলেন, বাংলাদেশের রাজনীতিতে আর ফিরতে পারবে না খুনী হাসিনা। মানুষ ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদ রুখে দিয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা পেয়েছে। এটি রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অনৈক্য সৃষ্টি হলে ছোবল মারবে খুনী হাসিনা। এজন্য সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

উন্নত রাষ্ট্রগঠনে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। এসময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া চেয়েছেন কেন্দ্রীয় নেতা আবু নাসের।

চাঁদপুরা ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও সাবেক চেয়ারম্যান এবিএম মোখলেসুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক আলহাজ্ব নুরুল আমিন। এছাড়াও উপস্থিত ছিলেন চরমোনাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম রাড়ী, শায়েস্তাবাদ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামসুল কবির ফরহাদ, বরিশাল বিভাগীয় (যুক্তরাষ্ট্র) বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক গাজী মোহাম্মদ হক তুহিন, জেলা স্বেচ্ছাসেবক দলের ১ নং যুগ্ন আহবায়ক আনোয়ার হোসেন টিটু, সদর উপজেলা কৃষকদলের সভাপতি মারুফ আহমেদ নান্না, চাঁদপুরা ইউনিয়ন বিএনপি’র যুগ্ন আহবায়ক আবুল খায়ের জলিল ও ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ