1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

১৫ বছরে আলেম-ওলামাদের হয়রানী করেছে স্বৈরাচারী আওয়ামী লীগ- আবু নাসের মো: রহমাতুল্লাহ

  • প্রকাশিত : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯০ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক

গত ১৫ বছরে আলেম সমাজ স্বৈরাচারী আওয়ামী লীগের হাতে লাঞ্ছিত ও হয়রানীর শিকার হয়েছে বলে জানিয়েছেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো: রহমাতুল্লাহ। তিনি বরিশাল সদর উপজেলা বিএনপি’র ১ নং সদস্যও।

গতকাল রাত সাড়ে ৮ টায় সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নের চেয়ারম্যান বাড়িতে আয়োজিত মাহফিলে অতিথী হিসেবে এ কথা বলেন তিনি।

এসময় আবু নাসের বলেন, দীর্ঘ ১৫ বছর আওয়ামী লীগের নেতাকর্মীদের মাধ্যমে বেইজ্জতি হয়েছেন আলেম-ওলামারা। মাহফিলে সঠিক ধর্মীয় জ্ঞানের বক্তব্য দিতে পারেননি তারা। মাহফিলের পুর্বে বক্তাদের বলে দেয়া হতো নির্দিষ্ট বিষয়ে বক্তব্য পেশ করার। যখনই সরকারের বিরুদ্ধে কোন বক্তন্য প্রকাশ পেতো তখনই মাহফিল বন্ধ করে দেয়াসহ আলেমদের নানাভাবে হয়রানী করা হতো।

তিনি বলেন, মসজিদের ইমামরা বক্তব্য দিতে পারতেন না। জুমার বক্তব্যেও শেখ মুজিব ও শেখ হাসিনার নাম উল্লেখ করতে হতো। আওয়ামী লীগ সরকারের পক্ষে বক্তব্য দিতে বাধ্য করা হয়েছে।

আবু নাসের বলেন, মাদ্রাসা শিক্ষা বোর্ডে আওয়ামী লীগের হস্তক্ষেপ ছিল নেতিবাচক ও নিন্দনীয়। দেশের বিভিন্নস্থানের মাদ্রাসায় হিন্দু শিক্ষক নিয়োগ দিয়েছিল তারা। শিক্ষাব্যবস্থাকে ধংস করে দেয়া হয়েছিল।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের সময়ে ইসলামী রাজনীতি নিষিদ্ধ ছিল। যারাই ইসলামী রাজনীতিতে যুক্ত হয়েছিল তাদেরকেই মামলা-হামলাসহ বিভিন্নভাবে হয়রানী করা হয়েছে। অনেক আলেমদের মিথ্যা মামলায় কারাবরণ ও ফাঁসিও দিয়েছে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার।

নাসের বলেন, আগামীর বাংলাদেশ হবে শান্তি ও সম্প্রিতির উন্নত ও সমৃদ্ধশালী একটি দেশ। এমন স্বপ্ন ও বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার নেতৃত্বে আগামীর বাংলাদেশ উন্নত দেশে রুপান্তরিত হবে। এজন্য তার হাতকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

ইউনিয়নের সাবেক চেয়ারম্যাম আলহাজ্ব নুরুল আমিনের সভাপতিত্বে মাহফিলে দেশবরেণ্য ওলামায়ে কেরাম বক্তব্য পেশ করেন। এতে অংশ নেন হাজার হাজার মানুষ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ