1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

বরিশাল নগর বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণে নেতাকর্মীদের ঢল

  • প্রকাশিত : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
  • ১৬৯ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বরিশালে লিফলেট বিতরণ করেছে মহানগর বিএনপির। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বরিশালের সাধারণ মানুষের মাঝে বিতরণ করেন নেতৃবৃন্দ।

শুক্রবার সকালে মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক ও সদস্য সচিব জিয়াউদ্দিন শিকদার জিয়ার নেৃতৃত্বে নগরীর সিটি মার্কেট এলাকা থেকে লিফলেট বিতরণ শুরু করা হয়। পরে নগরীর বিভিন্ন স্থানে এ লিফলেট বিতরণ করা হয়।

এ সময় মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন শিকদার জিয়া বলেন, তারেক রহমান জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার, জাতীয় সমন্বয় কমিশন, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালুসহ জনগণের আকাঙ্ক্ষা পূরণে ৩১ দফা দাবি উত্থাপন করেছেন।

সেই দাবি জনগণের মধ্যে পৌঁছে দেয়া দরকার। তাই বরিশাল মহানগর বিএনপির নেতাকর্মীদের নিয়ে সেই দাবি জনগণের কাছে পৌঁছে দিচ্ছি।

অনুষ্ঠিত কর্মসুচীতে মহানগর শ্রমিকদলের সভাপতি মোঃ ফয়েজ আহমেদ খানসহ অন্যান্য অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ