1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে তরমুজ চাষের জন্য লগ্নি নেওয়া  ১৭০ একর জমি নিয়ে বিরোধ, জোরপূর্বক মাটি কাটার অভিযোগ চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ

তারেক রহমানের নেতৃত্বে জনগণের ভোটের অধিকার পুণ: প্রতিষ্ঠা করতে চাই- জিয়াউদ্দিন সিকদার

  • প্রকাশিত : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ২০৭ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক

বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আগামীর রাস্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে জনগনের ভোটের অধিকার পুণ:প্রতিষ্ঠা করতে চাই বলেছেন বরিশাল মহানগর বিএনপি’র পুর্নাঙ্গ আহবায়ক কমিটির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার।

৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতী দিবস উপলক্ষে বিএনপি’র কেন্দ্র ঘোষিত ১০ দিনের কর্মসূচির অংশ হিসেবে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি। গতকাল মঙ্গলবার (১২ নভেম্বর) নগরীর অশ্বীনি কুমার টাউন হল সংলগ্ন বিএনপি’র দলীয় কার্যালয়ে মহানগর বিএনপির আয়োজনে এ কর্মসূচি সম্পন্ন হয়।

এসময় সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার বলেন, দলের হাইকমান্ড থেকে জাতীয় বিপ্লব ও সংহতী দিবস উপলক্ষে ১০ দিনের কর্মসূচি ঘোষণা দিয়েছেন। তারই অংশ হিসেবে আমরা স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও ফ্রী মেডিকেল ক্যাম্প যথাযথভাবে পালন করেছি। ইতবাচক ও মানবিক এই কর্মসূচির মাধ্যমে শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান সারা বাংলার মানুষের অন্তরে বিরাজ করছে সেটি জানান দিচ্ছে। স্বৈরাচারি আওয়ামী লীগ সরকার এটি মুছে ফেলতে নানা অপচেষ্টা চালিয়েছে। কিন্ত বাংলার মানুষ সেটি নস্যাৎ করেছে।

তিনি আরও বলেন, জনগণ, পুরো জাতি ও অন্তর্বতী সরকারের কাছে একটাই বার্তা পৌছাতে চাই, দেশে গণতন্ত্র ছিলনা। আমাদের বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও রাস্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে জগণের ভোটের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই। যার সাথে জনতা আছে। সুষ্ঠু ভোট বিপ্লবে এটি প্রমাণিত হবে। আমরা চাই, জনগণ ও জাতি চায় গণতান্ত্রিক পরিবেশে নির্দলীয় ও নিরপেক্ষ নির্বাচন। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দিব এই পদ্ধতি বাস্তবায়ন চাই।

জিয়াউদ্দিন সিকদার আরও বলেন, রাস্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশে কাজ করে যাচ্ছি। তার সব নির্দেশনা আমরা অক্ষরে অক্ষরে পালন করবো।

এদিকে নগর বিএনপি’র আয়োজনে ৩ শতাধিক মানুষ স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আওতায় এসেছে। এর মধ্যে অসহায় মানুষদের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা রোগ নির্ণয় ও বিণামুল্যে ওষুধ প্রদান করা হয়েছে। এছাড়া অন্যান্য জটিল রোগেরও চিকিৎসা দেয়া হয়েছে এ কর্মসূচিতে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ