1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

বরিশালে মিথ্যা মামলা দেয়ায় ক্ষতিপূরন চেয়ে আ’লীগ নেতা শিপনের বিরুদ্ধে আদালতে মামলা

  • প্রকাশিত : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ১৫৩ 0 সংবাদ টি পড়েছেন

অনলাইন ডেস্ক

আদালতের রায়ে মিথ্যা মামলা দেওয়ার বিষয়টি প্রমাণ হওয়ার পর বরিশালে মহানগর আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক কাওছার হোসেন শিপনের বিরুদ্ধে ক্ষতিপূরণ ও চাঁদাবাজের মামলা দায়ের হয়েছে। আজ রোববার (২০ অক্টোবর) দুপুরে বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলি আদালত-১ এ ওই মামলা দায়ের হয়।

আদালতের বিচারক নুরুল আমিন কোতোয়ালি থানার ওসিকে অভিযোগটি মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন। মামলার বাদী বরিশাল মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক আলী হায়দার বাবুল। মামলায় শিপনের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া, চাঁদা দাবি, মানহানির অভিযোগও আনা হয়েছে।

২০১৩ সালে হরতাল চলাকালে নগরীর রূপাতলী বাস টার্মিনালে বাস পোড়ানোর অভিযোগে বাবুলের বিরুদ্ধে মামলা হয়। সেই মামলায় কারাবরণ শেষে ২০১৬ সালে খালাস পান বাবুল। এতে তার সামাজিক সম্মান ক্ষুণ্ন হয়েছে বলে মামলায় উল্লেখ করেন বাবুল।

মামলায় বলা হয়, বরিশাল নগরীর সাগরদীতে ২০১৩ সালের ২৭-২৯ অক্টোবর ১৮ দলীয় ঐক্যজোট তিন দিনের হরতালের ডাক দেয়। হরতালে ২৮ অক্টোবর রাতে রূপাতলী বাস টার্মিনালে একটি বাসে আগুন দেওয়ার অভিযোগে কোতোয়ালি থানায় মামলা করেন আওয়ামী লীগ নেতা শিপন।

২৯ অক্টোবর দায়ের করায় মামলায় ১৪ জনকে নামধারী ও ১৪-১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। মামলা দায়েরের প্রায় একমাস পর বাবুলকে অজ্ঞাতনামা আসামি করা হবে জানিয়ে ১০ লাখ টাকা চাঁদা চায় শিপন। দাবিকৃত টাকা না দেওয়ায় কয়েকদিন পর বাবুলকে সেই মামলার আসামি হিসেবে গ্রেপ্তার করানো হয়।

গ্রেপ্তার হয়ে কিছুদিন কারাভোগ করেন বিএনপি নেতা বাবুল। পরে এই মামলায় বাবুলের বিরুদ্ধে চার্জশিটও দেওয়ানো হয়। তবে ২০১৬ সালে আদালতের বিচারক তাকে মামলা থেকে খালাস দেন। মিথ্যা মামলায় ফাঁসানোর বিচার চেয়ে এই মামলা করেছেন বলে জানান বাদী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ