1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

কুয়াকাটায় বৌদ্ধধর্মাবলম্বীরা পালন করছেন তাদের ধর্মীয় উৎসব প্রবারণা পূর্নিমা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ১৭১ 0 সংবাদ টি পড়েছেন

কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি // কুয়াকাটায় প্রতি বছরের ন্যায় এবারও বৌদ্ধধর্মাবলম্বীরা পালন করছেন তাদের ধর্মীয় উৎসব প্রবারণা পূর্নিমা।গৌতম বুদ্ধ বুদ্ধত্ব লাভের পর আষাঢ়ী পূর্নিমা থেকে আশ্বিনী তিথি পর্যন্ত তিন মাস বর্ষাবাস পালন শেষে এ উৎসব পালন করেন। বৃহস্পতিবার সকালের দিকে পঞ্চশীল ও অষ্টশীল প্রার্থনা এবং বুদ্ধপূজার মধ্যে দিয়ে দিনটির সূচনা করেন তারা।পরে বুদ্ধের স্মরণে বিভিন্ন ফল ও হরেক রকমের পিঠাপুলি বৌদ্ধ ভিক্ষুকে প্রদান করেন বৌদ্ধ ধর্মের বয়স্ক নারী পুরুষরা।সন্ধ্যার আকাশে  রংবেরঙ্গের ফানুশ উড়াবে।

বৃহস্পতিবার  সরেজমিনে গিয়ে দেখা যায়, উৎসবটি ঘিরে রাখাইন পাড়ায় বিরাজ করছে সাজ সাজ রব।  ঘরে ঘরে তৈরি করা হচ্ছে নিজস্ব সংস্কৃতিতে নানান পিঠাপুলি আর হরেক রকমের খাবার। দেশের নানা প্রান্ত থেকে  বৌদ্ধ ধর্মের লোকেরা  জমায়েত হয়েছে  বৌদ্ধ বিহারে এ উৎসবকে পালন করার জন্য। পাড়ায় পাড়ায় নানা বয়সের রাখাইন নারী পুরুষরা নতুন পোশাক পরিধান করে বৌদ্ধ বিহারে অংশ গ্রহন করেছে। কুয়াকাটার শ্রী মঙ্গল বৌদ্ধ বিহারের উপাধাক্ষ্য ইন্দ্র বংশ ভান্তে জানান, প্রবারণা উৎসবকে ঘিরে আমরা ২৮ বুদ্ধের আসন পরিস্কার ও নতুন সাজে রুপ দিয়েছি।আজ ১৭ অক্টোবর তেথে ৩১ কঠিন চীবর দান ও সন্ধ্যায় শতাধিক  ফানুস উড়িয়ে ধর্মীয় আচারের মধ্যে দিয়ে শেষ হচ্ছে এবারের প্রবারনা উৎসব।

মিশ্রীপাড়া সিমা বৌদ্ধ বিহারের সভাপতি মংলাচি তালুকদার তালুকদার বলেন, এটা আমাদের প্রধান উৎসবের মধ্যে অন্যতম উৎসব। এ উৎসবকে ঘিরে নানা বয়সি মানুষের মধ্যে আনন্দ বিরাজ করছে। জগতের সবার মঙ্গল কামনা করছি। বৃহস্পতিবার  সন্ধ্যার পর আলোর ঝলকানিতে ফানুস উড়ানো হবে।

মিশ্রিপাড়া বৌদ্ধ বিহারের উত্তম ভিক্ষু বলেন, আজ থেকে আড়াই হাজার বছর আগে  গৌতম বুদ্ধ বুদ্ধত্ব লাভের পর আষাঢ়ী পূর্নিমা থেকে আশ্বিনী তিথি পর্যন্ত তিন মাস বর্ষাবাস পালন করে প্রবারণা উৎসব পালন করে আসছে। আজকের এ উৎসবে চাওয়া হল জাগতিক সবাই ভালো থাকুক। কারো অমঙ্গল না হোক। এসময় তিনি আরো বলেন, আমাদের সামাজিক অবস্থা অবনতি হচ্ছে।  দিনে দিনে আমরা কোনঠাসা হয়ে পড়ছি। এখান থেকে মুক্তি চাই।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ