1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

বরিশালে বিএনপি নেতার পরিচয়ে জোরপূর্বক ব্যবসায়ীর দোকান দখলের ঘটনায় থানায় অভিযোগ

  • প্রকাশিত : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ১৭৭ 0 সংবাদ টি পড়েছেন

বরিশালে জোরপূর্বক ব্যবসায়ীর দোকান দখলের ঘটনায় থানায় অভিযোগ

অনলাইন ডেস্ক

বরিশালে জোরপূর্বক এক ব্যবসায়ীর দোকান উচ্ছেদের অভিযোগ পাওয়া গেছে। গতকাল সকাল সাড়ে ৮ টার সময় নগরীর ২৫ নং ওয়ার্ডস্থ রুপাতলী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় ৩ জনকে বিবাদী করে একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী নুরে আলম। তিনি ২৫ নং ওয়ার্ডের বাসিন্দা সুন্দর আলীর ছেলে। অভিযুক্তরা হলেন- রুপাতলী এলাকার মিরাজ খান, রাজ্জাক ও কালাম হোসেনসহ অজ্ঞাত আরও ১০/১২ জন।

লিখিত অভিযোগে নুরে আলম জানান, আমি দীর্ঘ ১০ বছর যাবত রুপাতলীর পটুয়াখালী সড়কের পার্শ্বে বাশও খুটি দিয়ে ফলের দোকান দিয়ে জীবিকা নির্বাহ করছি। আমি গতকাল সকালে দোকানে গেলে অভিযুক্তরা দোকান থেকে চলে যাওয়ার কথা বলে। একইসাথে আমার দোকানের যায়গা দখল করে সব মালামাল ফেলে দেয়। আমি বাধা দিলে আমাকে ও আমার ছেলেকে মারধর করে।

নুরে আলম আরও জানান, মারধরের একপর্যায়ে তারা নিজেদের বিএনপি নেতা জিয়া ভাইয়ের লোক বলে পরিচয় দেয়। তারা বলেন, আমরা জিয়া ভাইয়ের লোক। পারলে কিছু করে দেখা। এছাড়া আমি পুনরায় দোকানের সামনে গেলে আমি ও আমার ছেলে প্রাণনাশেরও হুমকি প্রদান করেন তারা। এ বিষয়ে আমি সংশ্লিষ্ট প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। এদিকে নুরে আলমের স্ত্রী জানান, আমার স্বামী দীর্ঘদিন ধরে ফলের দোকানের ব্যবসা করে আসছিল। হঠাৎ করে গতকাল আমাদের দোকান ভেঙে দেয় অভিযুক্তরা। তারা জিয়া ভাইয়ের নাম বললে, আমি তার কাছে যাই। কিন্ত তিনি জানান, আমি এসবের কিছুই জানিনা। ক্ষুদ্র এই দোকান দিয়ে আমাদের সংসার চলে। আমরা এর বিচার চাই। এ বিষয়ে জানতে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়। এ বিষয়ে কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মো: মিজানুর রহমান জানান, অভিযোগ প্রাপ্তির পর যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ