1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

ডিমের নতুন দাম নির্ধারণ, কাল থেকে কার্যকর

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ১৮৬ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // উৎপাদক, পাইকারি ও খুচরা পর্যায়ে মুরগির ডিমের দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। আগামীকাল বুধবার থেকেই নতুন দাম কার্যকর হবে বলে জানানো হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে ডিম উৎপাদক এবং সরবরাহকারীদের সঙ্গে বৈঠকে নতুন দাম নির্ধারণ করে ভোক্তা অধিদপ্তর।

বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান বলেন, বুধবার থেকে উৎপাদক পর্যায়ে ১০ টাকা ৯১ পয়সা, পাইকারিতে ১১ টাকা ১ পয়সা। খুচরায় ১১ টাকা ৮৭ পয়সায় ডিম বিক্রির সিদ্ধান্ত হয়েছে। সে হিসেবে ভোক্তা পর্যায়ে প্রতি ডজন কিনতে খরচ হবে ১৪২ টাকা ৪৪ পয়সা।

এদিকে সরকারের বেঁধে দেওয়া দামে ডিম কিনতে না পারা, ডিম কেনার রসিদ না দেওয়া এবং ভোক্তা অধিদপ্তরের অভিযানের ভয়ে রাজধানীর তেজগাঁও ও চট্টগ্রামের পাহাড়তলী ডিমের আড়তে ডিম ব্যবসায়ী সমিতির ডিম বিক্রি বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। এতে বাজারে একদিকে যেমন সংকটের আশঙ্কা তৈরি হয়েছে, অন্যদিকে এরই মধ্যে খুচরা বাজারে ডজনপ্রতি ১০ থেকে ১৫ টাকা বেড়েছে ডিমের দাম।

ব্যবসায়ীদের দাবি, সরকারের বেঁধে দেওয়া দামে ডিম বিক্রি করতে হলে তাঁদের আরো কম দামে ডিম কিনতে হবে। কিন্তু আড়তদারদের কাছ থেকে তাঁদের বেশি দাম দিয়ে ডিম কিনতে হচ্ছে।

গতকাল সোমবার ঢাকার খুচরা বাজারে প্রতি ডজন ব্রয়লার মুরগির ডিম ১৮০ টাকায় বিক্রি করতে দেখা গেছে, দুই-তিন দিন আগেও যা ছিল ১৬৫ থেকে ১৭০ টাকা।

খোঁজ নিয়ে জানা গেছে, রোববার রাত থেকে ডিম বিক্রি বন্ধ রেখেছেন আড়তদাররা। গতকাল থেকে আড়তে ডিমের কোনো ট্রাক আসেনি।

কৃষি বিপণন অধিদপ্তর গত ১৬ সেপ্টেম্বর প্রতিটি ডিমের দাম খুচরা পর্যায়ে ১১.৮৭ টাকা, উৎপাদন পর্যায়ে ১০.৫৮ টাকা ও পাইকারি পর্যায়ে ১১.১ টাকা বেঁধে দেয়। সে হিসাবে প্রতি ডজন ব্রয়লার মুরগির বাদামি ডিমের মূল্য ১৪৩ টাকা হওয়ার সুযোগ নেই। তবে আড়তদারদের দাবি, তাঁদের একটি ডিম কিনতেই খরচ পড়ছে ১২ টাকা থেকে ১২ টাকা ২০ পয়সা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ