
অনলাইন ডেস্ক
বরিশালে মোটরসাইকেল পার্কিং নিয়ে কথাকাটাকাটির জেরে এক যুবককে মারধরের অভিযোগ পাওয়া গেছে। গতকাল দুপুর ৩ টার দিকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সম্মুখে এ ঘটনা ঘটে। এঘটনায় তিনজনকে অভিযুক্ত করে কোতয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী।
তিনি নগরীর ২৫ নং ওয়ার্ড রুপাতলী ২৫ নং ওয়ার্ডের ইছাহাক হাওলাদারের ছেলে মোঃ সাইদুল ইসলাম সায়েম (৪০) । বর্তমানে তিনি গুরুত্বর আহত অবস্থায় শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
অভিযুক্তরা হলেন- নগরীর ১১ নং ওয়ার্ডের -মৃত আবুল কাশেম হাওলাদারের ছেলে ও পলি মেডিকেল হলের স্বত্ত্বাধীকারি গোলাম মোস্তফা ,তার ছেলে ইজাজসহ সাগর নামের এক ব্যক্তি। অভিযোগে সায়েম জানান, শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন পলি মেডিকেল হলের সম্মুখে আমার মোটরসাইকেলটি পার্ক করে রাখি।
এরপর হাসপাতালের মধ্যে একটি রিপোর্ট আনতে যাই। কিছুক্ষন পর আমার মটরসাইকেলটি ফার্মেসির সামনে থেকে নিতে গেলে কেন এখানে পার্কিং করে রেখেছি বলে অভিযুক্তরা আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। আমি এর প্রতিবাদ করলে আমার উপর ক্ষিপ্ত হয়ে এলোপাতাড়ি শরীরের বিভিন্ন অংশে মারধর করে।
এসময় আমার মোটরসাইকেলটি ভাংচুর করে প্রায় ২৫ হাজার টাকার ক্ষতিসাধন করে। এছাড়া অভিযুক্তরা আমার ব্যবহৃত মোবাইলটিও ভাংচুর করে। সায়েম অভিযোগে আরও জানান, অভিযুক্তরা একপর্যায়ে আমাকে প্রাণনাশের হুমকি প্রদান করে। এ বিষয়ে আমি সংশ্লিষ্ট প্রশাসনের সুদৃষ্টি কামনা করি।
স্থানীয় মুদি ব্যবসায়ী শাহীন মোল্লা জানান, সায়েম নামের এক ব্যক্তি পলি মেডিকেল হলের সামনে গাড়ি পার্কিং করে অন্যত্র যায়। কেন রেখেছে, এর জের ধরে সায়েম নামের ঐ ব্যক্তিকে মারধর করে পলি মেডিকেলের লোকজন। এদিকে ঘটনা শুনে তাৎক্ষনিক ঘটনাস্থলে ছুটে গিওয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কোতয়ালী মডেল থানা পুলিশ। এ বিষয়ে পলি মেডিকেল হলের ইজাজ জানান, গাড়িটি দীর্ঘক্ষন দোকানের সামনের পার্কিং করে রাখা হয়েছিল। আমরা জানতে চাইলে ক্ষিপ্ত হয়ে গালিগালাজ করেন পার্কিং করে রাখা ওই ব্যক্তি ।
এছাড়া আমার বাবার গায়ে প্রথমে হাত দেন তিনি। আমরাও অভিযোগ দিয়েছি।
এ বিষয়ে বরিশাল কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মিজান জানান, অভিযোগের তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ শফিকুল ইসলাম জানান, খবর শুনে ঘটনাস্থলে তাৎক্ষনিক পুলিশ প্রেরণ করা হয়েছে। অভিযোগ নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply