1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

বরিশালে বিএনপি নেতা এ্যাড. বাচ্চু ও তার ভাই ফিরোজকে বহিস্কারের দাবীতে বিক্ষোভ

  • প্রকাশিত : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ১৬০ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক

বরিশাল সদর উপজেলার ১০ নং চন্দ্রমোহন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা মোঃ সিরাজুল হক হাওলাদারের বিরুদ্ধে মিথ্যা মামলার ষড়যন্ত্রকারী বরিশাল সদর উপজেলা বিএনপির আহবায়ক এ্যাড কাজী এনায়েত হোসেন বাচ্চু ও তার ছোট ভাই চন্দ্রমোহন ইউনিয়ন বিএনপির আহবায়ক কাজী ফিরোজ আলমকে অবিলম্বে বহিষ্কারের দাবিতে আজ সকাল ১১ টায় চন্দ্রমোহন বাজারে স্থানীয় বিএনপি ও সাধারণ জনগণ এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের কর্মসূচী পালন করেছে।

উক্ত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে সভাপতিত্ব করেন চন্দ্রমোহন ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও চন্দ্রমোহন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইসরাইল পন্ডিত। বক্তব্য রাখেন মোঃ আব্দুল মালেক হাওলাদার সাবেক সাধারণ সম্পাদক চন্দ্রমোহন ইউনিয়ন বিএনপি , মোঃ হুমায়ুন কবির বাদল ঢালী সাবেক সিনিয়র সহ-সভাপতি চন্দ্রমোহন ইউনিয়ন বিএনপি, বরিশাল সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক অলিউর রহমান, চন্দ্রমোহন ইউনিয়ন যুবদল সভাপতি সান্টু হালদার ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ঢালী। স্থানীয় প্রায় ১ হাজার নারী-পুরুষ এ কর্মসূচিতে অংশ নেন।

উত্তাল এ বিক্ষোভ সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে সিরাজুল হকের বিরুদ্ধে দায়ের কৃত মিথ্যা মামলা এবং দল থেকে গঠনতন্ত্র পরিপন্থী বহিষ্কারাদেশ অবিলম্বে প্রত্যাহারের আহবান জানান। তাছাড়া ভক্তরা আরো বলেন, বরিশাল সদর উপজেলা বিএনপিতে দুর্দিনে যারা আন্দোলন সংগ্রাম করে মামলা হামলার শিকার হয়েছে অ্যাডভোকেট এনায়েত হোসেন বাচ্চু আজ তাদেরকে ধারাবাহিকভাবে দল থেকে বহিষ্কার করা শুরু করেছে, আর তার ভাই কাজী ফিরোজ আলম এর মতোন যারা আওয়ামী লীগের সাথে আঁতাত করে বিগত দিনে রাজনীতি করেছে বাচ্চু আজ তাদেরকে দলে স্থান দিচ্ছে।

এ্যাড.বাচ্চু নিজেও গত ১৬ বছরে আওয়ামী লীগের দ্বারা কোন হামলা মামলা শিকার হয়নি। বাচ্চুর পরিবার আতাতের রাজনীতিতে বিশ্বাস করে বলেই সদর উপজেলার অনেক নেতা নির্যাতনের শিকার হলেও তিনি ও তার ভাই মায়ের কোলে থেকে ঘুমিয়ে রাজনীতি করেছেন। বাচ্চুর বিরুদ্ধে আজ এ সত্য কথা বলতে গেলেই তাকে হামলা মামলা বহিষ্কারের শিকার হতে হচ্ছে।

বিক্ষোভ সমাবেশ থেকে এডভোকেট এনায়েত হোসেন বাচ্চু ও তার ভাইকে বহিষ্কারের মধ্যে দিয়ে বরিশাল সদর উপজেলায় সুষ্ঠু ধারার রাজনীতি ফিরিয়ে দিতে দলের শীর্ষ নেতৃবৃন্দের প্রতিও আহবান জানান বক্তারা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ