1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ২০ জুন ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

অনুশোচনায় ভুগছেন সাকিব, অনুদান নিয়ে হাজির মাদ্রাসায় !

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ২০৭ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক
“সাকিব সাহেব আমাদের লিল্লাহ বোডিংয়ে মাঝে মাঝে আসতেন। সাথে নিয়ে আসতেন দু:স্থ এবং অসহায় শিশুদের জন্য কিছু বাজার। এমনকি এবার রমজানেও এসেছিলেন কিছু বাজার নিয়ে।সেই সাথে কিছু ছাত্রদের হাতে দিয়েছিলেন পোশাক তৈরি করার জন্য কিছু টাকা। এরপর আজকের পুর্বে আর আসেননি। কিন্তু তিনি উদ্দেশ্য প্রনীত ভাবে প্রচার করেছিলেন। যে, তিনি প্রতি মাসে আমাদের এখানে ৬০ হাজার টাকা দিতেন যা ছিল সম্পুর্ন মিথ্যা।

কিন্তু বিষয়টি যাছাই না করে প্রচার করায় আমরা মারাত্নক সমালোচনার মুখে পরেছিলাম। তবে আমাদের ভরসা ছিল আল্লাহর উপর। সব কিছু তিনিই সমাধান করবেন। আমরা ভরসা রাখার ফলাফল পেয়েছি। গতকাল সাকিব তার মামাকে নিয়ে পুনরায় আমাদের মাদ্রাসায় এসেছেন। সাথে নিয়ে এসেছেন ২৫ কেজি বস্তার ১২ বস্তা চাল, তৈল, পিয়াজ, রোশন, আলু, ১০ কেজি গরুর মাংসসহ প্রয়োজনীয় বাজার এবং নগদ ৫ হাজার টাকা। আমার জানামতে, এগুলো নিউইয়র্কে বসবাসরত তার বোন এবং ভগ্নিপতি পাঠিয়ে থাকেন।

আমরা তাদের সুস্বাস্থ্যের জন্য দিনভর দু:স্থ ও অসহায় ছাত্রদের নিয়ে দোয়া করছি” কথাগুলো বলছিলেন দীর্ঘ মেয়াদি রোগ নিয়ে শেবাচিমে চিকিৎসাধীন পলাশপুর রহমানিয়া ক্বিরাতুল কুরআন পাবলিক মাদ্রাসা এবং লিল্লাহ বোডিং এর প্রতিষ্ঠাতা নুরুল ইসলাম ফিরোজী। তিনি আরও বলেন, গতমাসে এতিম শিশুদের দুর্দশা নিয়ে সচিত্র প্রতিবেদন প্রকাশের পর আমাদের অফিসিয়াল বিকাশ, নগদ এবং ব্যাংক হিসেবে প্রায় সাড়ে ৬/৭ লক্ষ টাকা অনুদান এসেছে। আমরা এজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। তবে চলতি মাসের ১ তারিখের পর তেমন কোন অনুদান আসেনি। তাই মাদ্রাসা কর্তৃপক্ষ উল্লেখিত টাকা দিয়ে পুর্বের কিছু লোন পরিশোধের পাশাপাশি বেশকিছু দিন মাদ্রাসা শিক্ষার্থীদের ভরনপোষণের স্বীদ্ধান্ত গ্রহণ করে। এছাড়াও, সবার জন্য মাদ্রাসার প্রাপ্ত হিসেব উন্মুক্ত করা হয়েছে। আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি দ্রুত সুস্থ হয়ে এতিম শিশুদের খেদমতে নিয়োজিত হতে পারি।”

এদিকে, নিজের ভুল বুঝতে পেরে অনুশোচনায় ভুগছেন বরিশাল নগরীর সেই সাকিব। মাদ্রাসা এবং লিল্লাহ বোডিং নিয়ে বিতর্কিত মন্তব্য করা এবং পরবর্তীতে ব্যাপক সমালোচনার মুখে দু:স্থ ও অসহায় শিশুদের ভরসাস্থল পলাশপুর রহমানিয়া ক্বিরাতুল মাদ্রাসা এবং পাবলিক এতিমখানা বন্ধ হওয়ার উপক্রম হওয়ার বর্তমানে অনুশোচনায় ভুগছেন তিনি।

এরই জের ধরে গতকাল স্বশরীরে এতিম শিশুদের জন্য বেশ কিছু খাদ্য সামগ্রী এবং নগদ টাকা নিয়ে হাজির হন মাদ্রাসায়। উল্লেখ্য, বরিশাল নগরীর পলাশপুরে রহমানিয়া পাবলিক মাদ্রাসা এবং লিল্লাহ বোডিং স্থাপিত হওয়ার পর থেকে পিতা-মাতাহীন অর্ধশতাধিক অসহায় ও দু:স্থ শিশু সম্পূর্ণ বিনামুল্যে আবাসন, তিনবেলা খাবার এবং ধর্মীয় শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষা গ্রহণ করছে। সরকারি দপ্তরে নিবন্ধনের জন্য মাদ্রাসা কর্তৃপক্ষ চেস্টা করলেও বিভিন্ন জটিলতায় তা এখনো সম্ভব হয়নি। তবে, জটিলতা নিরসনের চেস্টা চলছে।

অপরদিকে, মাদ্রাসা পরিচালনা কমিটির একাধিক সদস্য বলেন, সাকিব অনিচ্ছাকৃত একটি বক্তব্য দেয়ায় আমরা কিছুটা সমালোচনার মুখে পরেছিলাম। গতকাল তার মাদ্রাসায় আগমন এবং খাদ্য সামগ্রী ও নগদ টাকা প্রদান আমাদের অস্বস্তি পরিস্থিতি থেকে মুক্তি দিয়েছে। আমাদের মাদ্রাসায় প্রতিমাসে ৬০ হাজার টাকা প্রদান করতেন, সাকিবের এমন বক্তব্য ভুল প্রমাণিত হওয়ায় কমিটির সদস্য এবং শিক্ষার্থীরা আনন্দিত।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ