1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে তরমুজ চাষের জন্য লগ্নি নেওয়া  ১৭০ একর জমি নিয়ে বিরোধ, জোরপূর্বক মাটি কাটার অভিযোগ চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ

ঘুমের ওষুধ খাইয়ে দুই বোনকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

  • প্রকাশিত : বুধবার, ২৩ মার্চ, ২০২২
  • ৩১৪ 0 সংবাদ টি পড়েছেন
কক্সবাজার প্রতিনিধি // কক্সবাজারের চকরিয়ায় ‘ঘুমের ওষুধ সেবন করিয়ে দুই বোনকে ধর্ষণ’ মামলার প্রধান আসামিকে গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খাইরুল ইসলাম সরকার জানান, মঙ্গলবার সন্ধ্যায় গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ভবানীপুর এলাকায় এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার আবু হাসান মোহাম্মদ ইব্রাহিম জুয়েল (২৬) চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের লম্বাখালী এলাকার জয়নাল আবেদীনের ছেলে।

ভূক্তভোগী দুই বোন একই এলাকার বাসিন্দা।

মামলার এজাহারের বরাতে খাইরুল ইসলাম সরকার বলেন, গত ২০২১ সালের ২২ জুন চকরিয়ার বদরখালী ইউনিয়নের লম্বাবিল এলাকার বাসিন্দার ভূক্তভোগী এক তরুণীকে বাড়িতে একা রেখে পরিবারের অন্য সদস্যরা অন্যত্রে বেড়াতে যান। ওইদিন রাতে একা থাকতে ভয় পাওয়ায় পাশের তরুণীটি বাড়ির এক চাচাতো বোনকে ডেকে এনে ঘুমাতে যান। পরিবারের অন্য কোন সদস্য না থাকার সুযোগে আবু হাসান মোহাম্মদ ইব্রাহিম জুয়েল বাড়িটিতে কৌশলে প্রবেশ করে। পরে কৌশলে দুই বোনকে ঘুমের ওষুধ সেবন করায়। এতে অজ্ঞান হয়ে পড়লে দুই বোনকে পালাক্রমে সে ধর্ষণ করে।

র‍্যাবের এ কর্মকর্তার ভাষ্য, এক পর্যায়ে দুই বোনের জ্ঞান ফিরলে পরিবারের সদস্যদের ঘটনা সম্পর্কে জানান। পরে ভূক্তভোগী দুই বোনের স্বজনরা ঘটনার ব্যাপারে চকরিয়া থানায় অভিযোগ করেন। এতে চিকিৎসা শেষে ধর্ষণের আলামত পাওয়ায় ভূক্তভোগী এক তরুণীর বাবা বাদী হয়ে আবু হাসান মোহাম্মদ ইব্রাহিমকে আসামি করে থানায় মামলা করেন। ঘটনাটি নানা মহলে ব্যাপক আলোচিত হয়।

তিনি আরও বলেন, ধর্ষণ ঘটনার পর থেকে মামলার আসামি গ্রেপ্তার এড়ানোর জন্য আত্মগোপন করেন। সে দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াচ্ছিল। এক পর্যায়ে মঙ্গলবার সন্ধ্যায় আসামি গাজীপুরের ভবানীপুর এলাকায় অবস্থান করছে খবরে র‍্যাবের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তার আসামিকে বুধবার সকালে চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‍্যাবের এ কর্মকর্তা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ