1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

চাঁদকে হিন্দু রাষ্ট্র ঘোষণার দাবি

  • প্রকাশিত : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ৭০০ 0 সংবাদ টি পড়েছেন
আন্তর্জাতিক ডেস্ক // মহাকাশে দীর্ঘ প্রায় ৪০ দিনের যাত্রা শেষে গত ২৩ আগস্ট ভারতের মহাকাশযান চন্দ্রযান-৩ চাঁদের বুকে অবতরণ করে। এর মাধ্যমে দেশটি বিশ্বের এলিট ‘স্পেস ক্লাবে’ জায়গা করে নেয়। ঐতিহাসিক এ সাফল্যের মধ্যে দিয়ে বিশ্বের চতুর্থ দেশ হিসেবে ভারত এ গৌরব অর্জন করে। সেইসঙ্গে চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে অবতরণের দিক থেকে ভারতই প্রথম দেশ। পরবর্তী সময় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেই ল্যান্ডিং স্পটের নাম শিবশক্তি হিসেবে ঘোষণা দিয়েছেন।

এবার চাঁদকে হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষণা দেওয়ার দাবি করেছেন অল ইন্ডিয়া হিন্দু মহাসভা’র (এআইএইচএম) জাতীয় প্রেসিডেন্ট স্বামী চক্রপানি মহারাজ। সেইসঙ্গে তিনি ভারত সরকারের কাছে আহ্বান জানিয়েছেন, চন্দ্রযান-৩ চাঁদের যেখানে অবতরণ করেছে, তাকে যেন এর রাজধানী ঘোষণা করা হয়।

 

ভারতীয় সংবাদমাধ্যমে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, চক্রপানি ভারত সরকারকে এ বিষয়ে একটি প্রস্তাব পার্লামেন্টে পাস করানোর দাবি করেছেন। অন্য ধর্মের কেউ এ কাজ করার আগেই ভারত সরকার যেন এটি পার্লামেন্টে পাস করে তার আহ্বান জানিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করে চক্রপানি মহারাজ বলেছেন, ভারতীয় সরকারের উচিৎ দ্রুত এ কাজ সম্পন্ন করা যেন কোনো সন্ত্রাসী সেখানে পৌঁছাতে না পারে।

ভিডিওতে তিনি আরও বলেছেন, পার্লামেন্টে চাঁদকে হিন্দু সনাতন রাষ্ট্র হিসেবে ঘোষণা করা উচিৎ। আর চন্দ্রযান-৩ অবতরণের স্থান ‘শিব শক্তি পয়েন্ট’কে রাজধানী হিসেবে গড়ে তোলা উচিত।

 

গত বুধবার ভারতের এ সফল চন্দ্রাভিযান বিশ্বব্যাপী প্রশংসা কুড়াচ্ছে। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর তথ্য অনুসারে, চন্দ্রযান-৩ অভিযানে ৭৫ মিলিয়ন মার্কিন ডলার বা ভারতীয় মুদ্রায় মোট ৬১৫ কোটি রুপির মতো খরচ হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ