1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

নারী ধন-সম্পদ অর্জন করলে বলা হয় পতিতা: প্রভা

  • প্রকাশিত : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ২৭৩ 0 সংবাদ টি পড়েছেন
ডেক্স রিপোর্ট // নারীর প্রতি বিদ্বেষ সমাজের ভয়াবহ এক রূপ। পুরুষশাসিত এই পৃথিবীতে সবকিছুতেই নারীর ওপর দোষ চাপানোর প্রবণতা দেখা যায়। এর বিপক্ষে নানাভাবেই আওয়াজ ওঠে, অনেকে প্রতিবাদ জানান। কিন্তু দিনশেষে পরিস্থিতির খুব একটা উন্নতি দেখা যায় না।

বিষয়টি নিয়ে এবার নিজের মতামত তুলে ধরলেন টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। তার মতে, এই পৃথিবীতে নারী হওয়া মোটেও সহজ নয়। বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে নারীকে কীভাবে দোষারোপ করা হয়, সেটার বর্ণনাও দিয়েছেন অভিনেত্রী।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে শাড়ি পরা একটি ছবি দিয়ে নারী বিদ্বেষের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন প্রভা। তিনি লিখেছেন, কোনো নারীর ডিভোর্স হলে বলা হয়, মেয়েটাই স্বামীকে ধরে রাখতে পারেনি। ধর্ষণের শিকার হলে প্রশ্ন ওঠে, কী পোশাক পরেছিল? কোনো নারী যদি ধন-সম্পদ অর্জন করে, তাহলে বলা হয় ‘পতিতা’! সন্তান খারাপ কাজ করলে, সব দোষ মায়ের, কারণ মা-ই সন্তানকে নষ্ট করেছে!

নারী বিদ্বেষের আরও কিছু উদাহরণ যুক্ত করেছেন প্রভা। তিনি আরও লিখেছেন- ছেলে সন্তান জন্ম না হলে, তারই দোষ, গর্ভে কোনো ছেলে নাই! বিধবা হলে, সে তার স্বামীকে মেরে ফেলেছে সম্পদের জন্য। গার্হস্থ্য নির্যাতনের শিকার হলেও নারীর দিকে ওঠে অভিযোগের আঙুল। এছাড়াও প্রভা নারীর আরও নানান দিক নিয়ে কথা বলেন। এসব কিছু থেকে নারীদের প্রতি আরও সম্মান বাড়ানোর আহ্বান জানান তিনি।

প্রসঙ্গত, সাদিয়া জাহান প্রভার জীবনেও নানা রকমের ধকল গিয়েছে। মডেলিং ও অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করলেও মাঝপথে তাকে থামতে হয়েছিল। এরপর নিজের মানসিকতা ধীরে ধীরে পাল্টে নতুনভাবে নিজেকে গড়ে তোলেন। এখন তিনি নিয়মিত অভিনয় করছেন নাটকপাড়ায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ