1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে তরমুজ চাষের জন্য লগ্নি নেওয়া  ১৭০ একর জমি নিয়ে বিরোধ, জোরপূর্বক মাটি কাটার অভিযোগ চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ

বরিশালে সুনাম কুড়িয়েছে ‘মরহুমা আমিনা খাতুন ফ্রি ফ্রাইডে ক্লিনিক’

  • প্রকাশিত : শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩
  • ২৬০ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক: বরিশাল সদর উপজেলার ১নং রায়পাশা কড়াপুর ইউনিয়নের শোলনা গ্ৰামের সিকদার বাড়িতে মরহুমা আমিনা খাতুন ‘ফ্রি ফ্রাইডে ক্লিনিক’ এ অসহায় ও দুস্থ মানুষকে সেবা প্রদানের মাধ্যমে ব্যাপক সুনাম কুড়িয়েছে।

সরেজমিনে গিয়ে জানা যায়, মরহুমা আমিনা খাতুনের বড় ছেলে মোঃ লকিতুল্লাহ সিকদারের পরিচালনায় মানুষ বিনামূল্যে সেবা প্রদানের লক্ষ্যে চলতি বছরে জুলাই মাসের প্রথম দিকে এ কার্যক্রম শুরু করা হয়েছে।

প্রতি সপ্তাহে শুক্রবার সকাল ৯ টা থেকে ১২ টা পর্যন্ত এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় একজন বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে প্রায় ৫০/৬০ জন অসহায় ও দুঃস্থ্য রোগিকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়। এছাড়া বেশ কিছু রোগীকে ওষুধ প্রদান করা হয়। কোন ফি ও ভোগান্তি ছাড়া এ ধরণের চিকিৎসাসেবা পেয়ে খুশি বিভিন্ন এলাকা থেকে আগত রোগীরা। চিকিৎসার পাশাপাশি রক্তের গ্ৰুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়।

এছাড়া চিকিৎসা সেবার দেয়ার পাশাপাশি রোগীদের জন্য বরিশালে সুনামধন্য ডায়গনস্টিক সেন্টার পপুলার, ল্যাবএইড, অগ্ৰনী মেডিকেল সার্ভিসেস সহ বিভিন্ন প্রতিষ্ঠানে কমখরচে টেস্ট করাতে পারেন।

সেবা নিতে আসা রোগীরা জানান, এখানে বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে ফ্রি চিকিৎসা দেয়া হচ্ছে। এমনকি অসহায় ও দুস্থ রোগীদের ক্ষেত্রে বিনামূল্যে ওষুধ দেওয়া হয়।এভাবে যদি অন্যরাও এগিয়ে আসেন তা-হলে সমাজের অসহায় ও দুঃস্থ্য মানুষের কষ্ট অনেকাংশে লাঘোব হবে।

এবিষয়ে ‘ফ্রি ফ্রাইডে ক্লিনিক’ এর পরিচালক মোঃ লকিতুল্লাহ সিকদার বলেন, আমি চাকুরী করার পাশাপাশি ফার্মেসির ব্যাবসার সাথে জড়িত। সেখান থেকেই আসলে মানুষের সেবা করার জন্য অনুপ্রেরণা হয়। তাই আমার মায়ের সৃতি ধরে রাখতে এবং আত্মার মাগফেরাত কামনার জন্য প্রতি সপ্তাহের শুক্রবারে বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে এই ক্লিনিক প্রতিষ্ঠা করি। এখানে গরীব রোগীদের মাঝে বিনামুল্যে ওষুধ প্রদান করা হয়। অসহায় মানুষেরা যাতে সহজে চিকিৎসা সেবা পায় সে জন্য কাজ করছি। তিনি এসব কাজে সকলের সহযোগিতা কামনা করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ