1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. admin@zzna.ru : admin@zzna.ru :
  3. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

নতুন মেয়রের নেতৃত্বে বরিশালের খেলাধুলার মান উন্নত হবে -জাহিদ ফারুক এমপি 

  • প্রকাশিত : শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩
  • ১৭৯ 0 সংবাদ টি পড়েছেন
আগস্ট মাস শোকের মাস, কিন্তু তারপরেও আমরা এই শোকের মাসকে শক্তিতে রুপান্তরিত করার জন্য এই আয়োজন হয়েছে বঙ্গবন্ধু আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট। বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয় ও জেলা ক্রীয়া অফিস কতৃক শহীদ আবদুর রব সেরনিয়াবাত আউটার স্টেডিয়াম মাঠ প্রাঙ্গণে বৃহস্পতিবার সকাল ১০ টায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এর ক্রীয়া পরিদপ্তরের সহযোগিতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট -২০২২(সিজন-২০২২-২৩) এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল জেলা শাখার সহ-সভাপতি ও পানি সম্পদ মন্ত্রণালয় এর প্রতিমন্ত্রী কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি এ কথা বলেন। তিনি তার বক্তব্যের শুরুতেই শ্রদ্ধা জানায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি ও তার পরিবারবর্গের প্রতি এবং বরিশাল সিটি কর্পোরেশন ( বিসিসি)এর নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতের পিতা শহীদ আবদুর রব সেরনিয়াবাত এর প্রতি, যারা ১৯৭৫ সালে ১৫ ই আগস্ট কালোরাতে শাহাদাৎ বরণ করেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন,বঙ্গবন্ধু ও তার পরিবার শাহাদাৎ বরণ করেছেন তার কারন হলো যারা বাঙালী সত্ত্বায় বিশ্বাস করতো না যারা। এখনো পাকিস্তানিদের পেতাত্তা তাদের মধ্যে ঘুরে বেড়ায় তারাই চাচ্ছিলোনা বাংলাদেশ আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারাজীবন কষ্ট করে স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে এই দেশকে স্বাধীন করেছে।সেই স্বাধীন দেশ যাতে মাথা উঁচু করতে না পারে সেটাই ছিলো তাদের ষড়যন্ত্র। কিন্তু আপনারা জানেন জাতির পিতা সাড়ে তিন বছর সময় পেয়েছিলো এই দেশ শাসন করার। এই অল্পসময়ের ভিতরেই তিনি একটি মজবুত ভিত রচনা করে গেছেন এবং যার প্রেক্ষিতে আজকের বাংলাদেশ তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছি। বাংলাদেশ একসময় স্বল্প উন্নত দেশ ছিলো কিন্তু বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশ।বাংলাদেশ ২০৪১ সালের মধ্যে সমৃদ্ধশালী স্মার্ট বাংলাদেশে পৌঁছাতে কাজ করে যাচ্ছি, ইনশাআল্লাহ আমরা ২০৪১ সালের মধ্যে পৌঁছাতে পারবো।কিন্তু এই সমৃদ্ধশালী দেশে পৌঁছাতে হলে একটি সুস্থ শারীরিক অবস্থায় একটি দেশে জনগণ যদি না থাকে তাহলে সেই দেশ সমৃদ্ধ লাভ করতে পারে না।সুতরাং সুস্থ নাগরিকের জন্য খেলাধুলা খুব প্রয়োজন এবং এইজন্যই কিন্তু জাতির পিতার কন্যা বঙ্গবন্ধুর নামে তিনি ফুটবল প্রেমী ছিলেন, জাতির পিতার জেষ্ঠ পুত্র শেখ কামাল তিনিও ফুটবল প্রেমী ছিলেন এবং ভালো সংগঠক ছিলেন। খেলাধুলার প্রতি বঙ্গবন্ধুর ভিন্ন ধরনের উৎসাহ ছিলো তিনি উৎসাহ দিতেন। আমরা মনে করি একটা দেশকে গঠন করতে সুস্থ নাগরিক হওয়া দরকার।এবং সুস্থ নাগরিক হতে হলে খেলাধুলার প্রয়োজন। আমি মনে করি যুবসমাজ যারা আছো তোমরা মাদক থেকে দূরে থাকবে লেখাপড়া করবে এবং খেলাধুলার মাধ্যমে তোমাদের জীবনকে প্রতিষ্ঠিত করবে।আমাদের বরিশালে খেলাধুলার প্রতি মনযোগ খুব কম শহরে যারা বসবাস করে তাদের খেলাধুলার প্রতি মনযোগ তেমন নাই তারা মোবাইল নিয়ে ইন্টারনেটে ব্যস্ত থাকে আমি আহবান জানাবো যুবসমাজকে আজকের এই প্রোগ্রামের মাধ্যমে আসুন আমরা সকলে মিলে খেলাধুলার প্রতি মনযোগী হই তাহলেই কিন্তু আমাদের দেশে সুস্থ নাগরিক গড়ে তুলতে পারবো।সুস্থ নাগরিক ব্যবস্থা গড়ে তুলতে পারলেই আমাদের লক্ষ সমৃদ্ধশালী দেশ গড়ার সেই লক্ষ্যে পৌঁছাতে পারবো।যুবসমাজ যদি খেলাধুলায় মনোযোগী হয় তাহলেই তারা মাদক থেকে দূরে থাকতে পারবে।মাদক থেকে দূরে থাকতে হলে খেলাধুলার প্রতি মনযোগী হতে হবে। নতুন মেয়রের নেতৃত্বে বরিশালের খেলাধুলার মান উন্নত হবে বলে আশাবাদ ব্যক্ত করে বলেন।
শারীরিক, মানসিক ও নান্দনিক বিকাশের জন্য প্রতিযোগিতার মাধ্যমে সহিষ্ণুতা, মনোবল বৃদ্ধি ও খেলাধুলায় উৎসাহী করে গড়ে তোলা এবং ক্রীড়া চর্চায় উদ্বুদ্ধকরণ, মাদকাসক্তি, জঙ্গিবাদসহ সকল অসামাজিক কর্মকান্ড হতে বিরত রাখার লক্ষ্যে বিভাগীয় পর্যায়ে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।  ১০ আগস্ট বৃহস্পতিবার সকাল ১০ টায় বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয় ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে, শহীদ আবদুর রব সেরনিয়াবাত আউটার স্টেডিয়ামে বরিশাল বিভাগীয় পর্যায়ে জাতির পিতা “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল র্টুনামেন্ট-২০২২” এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল জেলা শাখার সহ-সভাপতি ও পানি সম্পদ মন্ত্রণালয় এর প্রতিমন্ত্রী কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম, এমপি। গেষ্ট অব অনার ছিলেন নবনির্বাচিত বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি)এর মেয়র  আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন  বরিশাল রেঞ্জের ডিআইজি মোঃ জামিল হাসান বিপিএম, পিপিএম, বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর আব্বাস উদ্দিন খান, বরিশাল জেলা প্রশাসক, শহিদুল ইসলাম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার বরিশাল মোঃপারভেজ হাসান,পুলিশ সুপার মোঃওহেদুল ইসলাম, বরিশাল জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃহোসেন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ভুলু,বরিশাল মহানগর আওয়ামী যুবলীগ এর যুগ্ম আহবায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন, বরিশাল জেলা ক্রীড়া সংস্থা র সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম ফেরদৌস প্রমূখ। এছাড়াও অনুষ্ঠানে জেলা ও বিভাগীয় খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন । শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশনের পাশাপাশি জাতীয় পতাকা উত্তলন করেন উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি বরিশাল ৫ সদর আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি । পরে সংক্ষিপ্ত এক আলোচনা পর্ব শেষে বেলুন ফেস্টুন উড়িয়ে বিভাগীয় পর্যায়ে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি। পরে উদ্বোধনী ম্যাচে মাঠে নামেব দুই দল, বাংলাবাজার ফাতেমা খানম কলেজ ভোলা বনাম রাজাপুর ডিগ্রি কলেজ ঝালকাঠি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ