1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

বিয়ের ১৬ দিনের মাথায় ছাদ থেকে পড়ে ইবি শিক্ষার্থীর মৃত্যু

  • প্রকাশিত : বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ২১৮ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // সাভারের আশুলিয়ায় ছয় তলা ভবনের ছাদ থেকে পড়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের নওরিন নুসরাত স্নিগ্ধা (২৬) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গত ২১ জুলাই তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তার স্বামীর নাম ইব্রাহীম খলিল।

গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে আশুলিয়ার পলাশবাড়ী নামাবাজারের পাশে বিজয়নগর রোডে আব্দুর রহিমের মালিকানাধীন ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে।নিহত নওরীন বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির সভাপতি ছিলেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের সভাপতি সাহিদা আখতার।

নিহত নওরিন নুসরাত স্নিগ্ধা টাঙ্গাইলের ইসলামবাগ গ্রামের খন্দকার নজরুল ইসলামের মেয়ে। তার স্বামী ইব্রাহিম খলিল চাঁদপুর জেলার মতলব উত্তর থানার কলা কান্দা গ্রামের মৃত জহিরুল আলমের ছেলে। সে একটি ব্যাটারি কোম্পানিতে কাজ করেন।

এ ব্যাপারে ভাড়া বাড়ির ম্যানেজার ফারুক হোসেন বলেন, ‘ইব্রাহিম খলিল আমাদের বাড়িতে ৬ মাস ধরে রয়েছেন। শুনেছি গত জুলাই মাসের ২১ তারিখে তাদের বিয়ে হয়েছে। এরপর ১৫ দিন হলো ইব্রাহিম তার স্ত্রী নওরিনকে নিয়ে আসেন। আজ বিকেলে হঠাৎ করে বাড়ির ছাদ থেকে লাফ দিয়ে নিচে পড়ে যান নওরিন।

পরে খবর পেয়ে নুসরাতকে নিয়ে স্থানীয় হাবিব ক্লিনিকে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের সভাপতি সাহিদা আখতার বলেন, ‘নওরীনের পারিবারিক সূত্রে জানতে পেরেছি সে তার স্বামীর সঙ্গে ঢাকাতে থাকতো।

সেখানে ৬ তলা থেকে পড়ে মারা গেছে। নওরীনের মৃত্যুতে আমরা শোকাহত। সে কিছুদিন আগে থেকেই মানসিক প্রেসারে ছিল।’ প্রসঙ্গত, গত ২১ জুলাই বিবাহ বন্ধনে আবদ্ধ হন নওরীন নুসরাত। বিয়ের পর স্বামী ইব্রাহীম খলিলের সঙ্গে ঢাকা সাভারের আশুলিয়ায় পলাশবাড়ী নামাবাজারের পাশে বিজয়নগর রোডে আব্দুর রহিমের মালিকানাধীন বাড়িতে থাকতেন।

সেখানেই তার মৃত্যু হয়। কিছুদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য চলছিল। পারিবারিক কলহের জের ধরে তিনি আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন তার সহপাঠীরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ