1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে তরমুজ চাষের জন্য লগ্নি নেওয়া  ১৭০ একর জমি নিয়ে বিরোধ, জোরপূর্বক মাটি কাটার অভিযোগ চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ

ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা স্বামী, বরখাস্ত মেয়র

  • প্রকাশিত : রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ২৫৮ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন স্বামী। এর জেরেই গতকাল শনিবার তাকে গ্রেপ্তার করে ভারতের দুর্নীতি বিরোধী শাখা (এসিবি)।পরদিনই পদ হারান রাজস্থানের জয়পুর মিউনিসিপ্যাল করপোরেশনের মেয়র মুনেশ গুর্জার।

এনডিটিভি, আনন্দবাজার পত্রিকাসহ ভারতের একাধিক গণমাধ্যম জানিয়েছে, আজ রোববার দেওয়া এক আদেশে তাকে বরখাস্ত করে রাজস্থান সরকার। মুনেশ গুর্জারকে তার নাগরিক সংস্থার আসন থেকেও বরখাস্ত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ঘুষ নেওয়ার অভিযোগে শনিবার দুর্নীতি বিরোধী শাখার (এসিবি) হাতে গ্রেপ্তার হয়েছেন মেয়রের স্বামী সুশীল গুর্জার।

তার কয়েক ঘণ্টার মধ্যেই মেয়রের বিরুদ্ধে নোটিশ জারি করে তাকে পদ থেকে সরিয়ে দিল রাজস্থানের অশোক গহলৌত সরকার। মেয়রের স্বামী সুশীলের বিরুদ্ধে জমির লিজ পাইয়ে দেওয়ার নামে ২ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে।

এসিবি সূত্রে খবর, বাড়িতে বসেই ঘুষ নেওয়ার সময় হাতেনাতে ধরা পড়েন মেয়রের স্বামী। সে সময় মেয়র খোদ সেখানে হাজির ছিলেন। তার উপস্থিতিতে ঘুষ নেন স্বামী। এর পরই মেয়রের বাড়িতে তল্লাশি অভিযান শুরু করে এসিবি।

তাদের দাবি, মেয়রের বাড়ি থেকে নগদ ৪০ লাখ টাকা উদ্ধার হয়েছে। এসিবি কর্মকর্তারা মনে করছেন, মেয়র নিজেও এই ঘুষকাণ্ডের সঙ্গে জড়িত। শুধু মেয়রের স্বামী নন, ইতিমধ্যে এই ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করেছে এসিবি। তাদের জিজ্ঞাসাবাদ করে আর কোনো সূত্র পাওয়া যায় কি না, তার চেষ্টা করছেন তদন্তকারী কর্মকর্তারা।

সুশীলের বিরুদ্ধে অভিযোগ, তার দুই সহযোগী নারায়ণ সিংহ এবং অনিল দুবেকে ২ লাখ টাকা আদায়ের কাজে লাগিয়েছিলেন। জমির লিজ নেওয়ার বিষয়ে সেই টাকা দাবি করেছিলেন সুশীল।

কিন্তু এসিবি কর্মকর্তারা অভিযোগ পেয়ে সুশীলকে হাতেনাতে ধরার জন্য ফাঁদ পেতে রেখেছিলেন। সুশীলের বাড়ি ছাড়াও তার সহযোগী নারায়ণের বাড়ি থেকে ৮ লাখ টাকা নগদ উদ্ধার হয়েছে বলে জানিয়েছে এসিবি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ