1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে তরমুজ চাষের জন্য লগ্নি নেওয়া  ১৭০ একর জমি নিয়ে বিরোধ, জোরপূর্বক মাটি কাটার অভিযোগ চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ

মাদরাসার ছাত্রকে বলাৎকারের ঘটনায় শিক্ষক গ্রেফতার

  • প্রকাশিত : বুধবার, ২ আগস্ট, ২০২৩
  • ২৪৬ 0 সংবাদ টি পড়েছেন
উজ্জ্বল রায় নড়াইল থেকে // নড়াইলে মাদরাসার ছাত্রকে বলাৎকারের ঘটনায় শিক্ষক গ্রেফতার। ছাত্রকে বলাৎকারের অভিযোগে  সিরাজুল ইসলাম নামে এক ক্বারী শিক্ষককে (২৬) গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১ আগস্ট) সকালে সদর থানা পুলিশের ডিউটি অফিসার (এসআই) নরোত্তম বিশ্বাস এই তথ্য নিশ্চিত করেছেন। উজ্জ্বল রায় নড়াইল থেকে জানান, এর আগে সোমবার (৩১ জুলাই) সকালে সদর উপজেলার কলোড়া ইউনিয়নের আগদিয়া গ্রামের জামিয়া ইসলামিয়া রউফিয়া মাদরাসা থেকে সিরাজুল ইসলামকে আটক করা হয়। পরে একই দিন রাতে বলাৎকারের অভিযোগে মামলা হলে তাকে সেই মামলায় গ্রেফতার দেখানো হয়।
গ্রেফতার সিরাজুল ইসলাম সদর উপজেলার দূর্গাপুর গ্রামের মো.শহিদুল ইসলামের ছেলে।
পুলিশ ও ভুক্তভোগী ছাত্রদের পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই অভিযুক্ত শিক্ষক সিরাজুল ইসলাম শিশু শিক্ষার্থীদের যৌন হয়রানিসহ নানাবিধ অপরাধমূলক কাজ করে আসছেন। এমনকি বিভিন্ন সময়ে জোরপূর্বক ছাত্রদের সঙ্গে অনৈতিক কাজেও লিপ্ত হতেন। এসব কারণে অনেক শিশুরাই মাদরাসায় যেতে চায় না। পরে অভিভাবকরা মাদরাসায় না যেতে চাওয়ায় কারণ জানতে চাইলে ভুক্তভোগী শিশুরা শিক্ষক সিরাজুল ইসলামের অপরাধমূলক কাজের কথা খুলে বলেন।
এ ঘটনার প্রতিবাদে সোমবার স্থানীয়রা জামিয়া ইসলামিয়া রউফিয়া মাদরাসা ঘেরাও করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্ত শিক্ষক সিরাজুল ইসলামকে আটক করে থানায় নিয়ে যায়।
অভিযোগের বিষয়ে মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি খোকন বলেন, যে হুজুর এমন ঘটনা ঘটিয়েছে, তাকে আমারা এখানে রাখব না। আইন অনুযায়ী তার সঠিক বিচার আমিও দাবি করি।
সার্বিক বিষয়ে সদর থানার ডিউটি অফিসার নরোত্তম বিশ্বাস বলেন, অভিযুক্ত মাদরাসা শিক্ষককে সোমবার সকালে আটক করা হয়। পরে রাতে মামলা হলে তাকে গ্রেফতার দেখানো হয়েছে। বর্তমানে তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ