1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

একই মঞ্চে আওয়ামী লীগ-বিএনপি নেতারা!

  • প্রকাশিত : সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ২৬০ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // মহাসমাবেশ ও শান্তি সমাবেশকে ঘিরে যখন রাজধানীসহ বিভিন্ন জেলা-উপজেলায় চলছে সংঘর্ষ, সহিংসতা, বাসে আগুন দেওয়া হয়েছে। তখন মেহেরপুরের গাংনীতে একই মঞ্চে মিলিত হলেন আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির নেতারা।

এক মঞ্চে বসে তারা অঙ্গীকার করলেন সহিংসতার পথে না গিয়ে মেনে চলবেন নির্বাচনী আচরণ বিধি। রোববার (৩০ জুলাই) দুপুরে গাংনী উপজেলা শাখা সব রাজনৈতিক দলের নেতাদের এক মঞ্চে বসার আয়োজন করে ‘দি হাঙ্গার প্রজেক্ট’। দি হাঙ্গার প্রজেক্টের গাংনী এরিয়া অফিসে এই আয়োজন করা হয়।

এদিন আওয়ামী লীগের পক্ষে মঞ্চে উপস্থিত ছিলেন- গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মেহেরপুর-২ আসনের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন, গাংনী উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রচারণা সম্পাদক প্রভাষক মহিবুর রহমান মিন্টু, পৌর আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক আজিজুল হক রানু, আ.লীগ নেতা মনিরুজ্জামান আতু, আল্পনা আক্তার।

বিএনপি নেতাদের মধ্যে ছিলেন – গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইসচেয়ারম্যান জুলফিকার আলী ভূট্টো, জেলা বিএনপির নেতা আব্দাল হক।

জাতীয় পার্টির গাংনী উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল লতিব উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পিএফজির সমন্বয়ক প্রভাসক রফিকুল ইসলাম বকুল, করমদী ডিগ্রি কলেজের প্রভাসক এএসএম সায়েম পল্টু, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক প্রমুখ।

এআর দি হাঙ্গার প্রজেক্টের পক্ষে উপস্থিত ছিলেন প্রোগ্রাম অফিসার গিয়াস উদ্দীন, গাংনী এরিয়া অফিসের সমন্বয়ক হেলাল উদ্দীন উপস্থিত ছিলেন।

উপস্থিত নেতারা অঙ্গীকার করেন, জাতীয় পর্যায়ে যাই হোক আমরা স্থানীয়ভাবে শান্তিপূর্ণ অবস্থান তৈরি করব। সহিংসতা পরিহার করে শান্তিপূর্ণ অবস্থানে থাকব।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ